বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার উত্তর বন বিভাগের ৫ টি রেঞ্জের অধীন একাধিক বিনবিটের সংরক্ষিত বনাঞ্চলের মুল্যবান গাছ দিন দিন উজাড় হতে চলেছে। এসব সংরক্ষিত বণাঞ্চল থেকে কাঠ পাচারের পাশাপাশি চলছে পাহাড় কেটে মাটি পাচার, বাণাঞ্চলের ভিতর প্রবাহমান ছড়া থেকে বালি পাচার। বনভুমি জবর দখল করে স্হায়ী বাড়িঘর ও সড়ক লাগোয়া জায়গায় দোকান ঘর নির্মান কোন অবস্হাতেই থামছেনা। বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেনের অর্থপূর্ণ উধারতায় এসব পাচারের ঘটনা ঘটলেও তিনি নিরব ভুমিকা পালন করছেন। এদিকে বন উজাড় হয়ে, জবর দখল ও পাচারের ঘটনা প্রতিনিয়ত ঘটলেও তিনি অফিসে বসে জলবায়ু তহবিল, বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্হার টাকায় সুফল সহ বিভিন্ন খাতে গৃহীত প্রকল্পের টাকা, স্বল্প ও দীর্ঘ মেয়াদী বনায়ন এবং নার্সারী উত্তোলনের টাকা আত্বসাৎ করার জন্য ফাইল নিয়ে ব্যস্ত থাকেন। আবার নানা দিবস ও উৎসবের নামে বরাদ্দ আসা টাকা ও তিনি কোন কিছুই পালন না করে আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছে।

কক্সবাজারের নয়টি উপজেলার মধ্যে চকরিয়া, ঈদগাঁ ও রামু এই তিনটি উপজেলাই কক্সবাজার উত্তর বন বিভাগের বনাঞ্চলের অবস্হান। এসব বনাঞ্চলে রয়েছে বাঁকখালী, জোয়ারিয়া নালা, মেহেরঘোনা, ফুলছড়ী ও ফাঁসিয়াখালী সহ পাঁচটি রেঞ্জ অফিস। আর এসব বনাঞ্চল ও পাহাড়ের পাশে লগোয়া সড়ক–উপসড়কে প্রায় এক হাজার অবৈধ ডাম্পার (ছোট ট্রাক) ও পিকআপ চলাচল করে। এসব যানবাহনে সরবরাহ হয় পাহাড় কাটার মাটি, ঝিরি–খাল ও নদী থেকে উত্তোলন করা বালু এবং বনাঞ্চলের সেগুন, গর্জন, জারুল, করাই, মেহগনি ও আকাশমনিসহ মুল্যবান গাছ। এতে নদী-খাল, প্রাকৃতিক ঝিরি সংরক্ষিত পাহাড় ও বনাঞ্চল উজাড় হচ্ছে।

পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, কক্সবাজারের রামু, চকরিয়া, সদরের অন্তত ১৫-টি পাহাড় ও ৬-৭টির বেশি প্রাকৃতিক উৎস (নদী, খাল ও ঝিরি) থেকে ডাম্পার ও পিকআপে দৈনিক কয়েক লাখ ঘনফুট মাটি ও বালু পাচার হচ্ছে। বন বিভাগ নিরব থাকলেও ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে একের পর এক ডাম্পার আটকে জরিমানা করলেও পাহাড় নিধন কাঠ পাচার বন্ধ করা যাচ্ছে না।

বিআরটিএ কার্যালয়ের তথ্যমতে, জেলায় ২ হাজার ৪০০টি ডাম্পার (মিনিট্রাক) রয়েছে, যার ১ হাজার ৪৫০টির নিবন্ধন নেই। এ ছাড়া দেড় হাজার পিকআপের মধ্যে নিবন্ধন নেই অন্তত ৫৫০টির।
রাত ১১টার পর থেকে সড়কে ট্রাফিক পুলিশের টহল না থাকার সুযোগে ডাম্পার ও পিকআপে পাহাড় কাটার মাটি ও নদীর বালু পাচার হয় বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, দিনেও কিছু ডাম্পারে মাটি পাচার হয়। ডাম্পারসহ অবৈধ যানবাহন জব্দ হলেও জরিমানা আদায় করে ছেড়ে দিতে হয়। কারণ, জব্দ গাড়ি রাখার জায়গা নেই।

বন বিভিগের কিছু লোকজন দি ক্রাইমকে জানান, গত চার মাসে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বালু ও গাছবোঝাই শতাধিক ডাম্পার ধরে জরিমানা করা হয়েছে জানিয়ে।

তারা আরও বলেন বলেন, জেলার বিভিন্ন এলাকায় দুই হাজারের বেশি অবৈধ ডাম্পার ও পিকআপ রয়েছে। এসব যানবাহনে রাতের বেলায় চলে পাহাড়নিধন এবং খাল-নদী-ঝিরি থেকে আহরণকৃত বালু পাচারের কাজ। সব অবৈধ ডাম্পার-পিকআপ জব্দ করা গেলে পাহাড়নিধন ও বালু উত্তোলন বন্ধ হয়ে যেত। তাতে রক্ষা পেত পরিবেশ ও জীববৈচিত্র্য।

সম্প্রতি রামুর বাকখালী, পিএমখালী, জােয়ারিয়া নালা, মাছুয়াখালী, মেহেরঘোনা, চকরিয়ার ফুলছড়ী, নাপিতখালী, রাজঘাট, খুটাখালী, মেদা কচ্ছপিয়া, ডুলাহাজারা, মালুমঘাট, রিংভং, ফাঁসিয়াখালী, মানিকপুর, সুরাজপুর, কৈয়ারবিল, ইসলাম নগর, নলবিলা ও কাকারাএলাকা ঘুরে পাহাড় কাটার দৃশ্য চোখে পড়েছে। কয়েকটি এলাকায় একসঙ্গে ১০-১২টি ডাম্পারে বালু বোঝাই করতে দেখা গেছে। এসব বালু কক্সবাজার শহরে ও রেল লাইন কাজে এবং মানুষের বিভিন্ন উন্নয়ন কাজে নেওয়া হচ্ছিল।

গাছ ও পাহাড় নিধন এবং বালু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকদের প্রায় সবাই সন্ত্রাসী ও ডাকাত প্রকৃতির। তাদের এসব কাজে শেল্টার দেন কিছু রাজনৈতিক নেতা।
চকরিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন পাহাড় ও বন বনবিভাগের। মাটি, বালি ও চোরাই কাঠ পাচার বন্ধুে তারা যদি আমাদের সহযোগিতা চায় অবশ্যই করব। তাছাড়া পাহাড়ের মাটিও বালি পাচার রোধে চকরিয়া উপজেলা প্রশানের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান চালানো হয়।

স্থানীয় জনপ্রতিনিধিরা দি ক্রাইমকে জানিয়েছেন, চকরিয়া ও রামুর অন্তত দশটি ইউনিয়নে পাহাড় কাটার মাটি ও খালের বালুর পাচারে জড়িত ১০০টির বেশি অবৈধ ডাম্পার ও পিকআপ রয়েছে। এ ছাড়া কক্সবাজার সদর, রামু,চকরিয়ায় রয়েছে আরও ১ হাজারটির বেশি অবৈধ ডাম্পার ও পিকআপ। চকরিয়ার রংমহল, মাতামুহুরী নদী, রামুর বাঁকখালী নদী, মরিচ্যা ও খুনিয়াপালং ইউনিয়নের বিভিন্ন খাল থেকে তোলা বালু পাচারে ব্যবহার করা হচ্ছে আরও কয়েক শ ডাম্পার।

কক্সবাজারে বিভিন্ন উপজেলা ঘুরে ও স্থানীয় একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাম্পারের চালকদের বেশির ভাগ অপ্রাপ্তবয়স্ক কিশোর। তাদের ড্রাইভিং লাইসেন্স নেই। গত মার্চ মাসে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ২০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এ সময় দুটি পৃথক ঘটনায় ডাম্পারের চাপায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

ট্রাফিক পুলিশের পরিদর্শক আমজাদ হোসেন দি ক্রাইমকে বলেন, ডাম্পারের দৌরাত্ম্য বেশি শহরের বাইরের এলাকাগুলোতে। রাতে ডাম্পার বোঝাই করে বালু ও মাটি সরবরাহ হয়। গত কয়েক মাসে বালু নিয়ে শহরে ঢোকার সময় ৬০টির বেশি ডাম্পার জব্দ করে ট্রাফিক পুলিশ।

বন বিভাগের তথ্যমতে, গত তিন বছরে পাহাড় কাটার ঘটনায় কক্সবাজার সদর, রামু ও চকরিয়ায় মামলা হয়েছে আরও ২৩০টির মত।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দি ক্রাইমকে বলেন, ডাম্পার ও পিকআপে মাটি ও বালু সরবরাহ চলছে বলেই সংরক্ষিত পাহাড় নিধন, গাছ কাটা যাচ্ছে বনাঞ্চল উজাড় ও বালুর ব্যবসা থেমে নেই। বন বিভাগ এবং হাইওয়ে ও ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে এসব ট্রাক ও পিকআপ চলাচল করছে।

অপর দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের রিংভং, নলবিল ও মানিকপুরসহ তিনটি বন পরীক্ষন ফার্ড়ি দিয়ে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ট্রাকে করে পাচার হচ্ছে বনের মুল্যবান গাছ ও ফার্নিচার। নাম প্রকাশ না করার শর্তে নলবিলা চেক স্টেশনের একজন কর্মকর্তা দি ক্রাইমকে জানান এসব কাঠ পাচারের বিষয় বন বিভাগের উধ্বধন কর্মকর্তার জানেন।

এ ব্যাপারে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের সাথে যোগাযোগ করার জন্য তার অফিসে গেলে তিনি প্রতিবেদকের সাথে কথা বলতে ও সময় দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর মোবাইলে ফোন দিলে তিনি এসিএফ এর সাথে যোগাযোগ করতে বলেন।

এ ব্যাপারে চট্টগ্রাম অঞ্চলের বনসংরক্ষক বিপুল কৃষ্ণ দাশের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি দি ক্রাইমকে বলেন, এসব অভিযোগ যদি সত্যি হয় তালে আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।