বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে জালিয়াতি মামলায় ভূমি অফিসের কর্মচারী সন্তোষ, দলিল লেখক গোপাল ও মান্নান । বান্দরবান শহরে ভূমির দলিল জালিয়াতি করে অবৈধ ভাবে জমি জবর দখলের মামলায় সন্তোষ দাশ সদর ভূমি অফিসের কর্মচারীসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে সন্তোষ দাশসহ অপর ৭ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, বান্দরবান-কেরানীহাট সড়কের ভেনাস রির্সোটের সামনে সৈয়দ মোজাফ্ফর আহাম্মদ নামে এক ব্যক্তির জমি ভুয়া দলিল সৃজন করে মামলার আসামীরা জবর দখল করে রাখে দীর্ঘ দিন ধরে।

এঘটনায় গত ৪ মে জমির মালিক সৈয়দ মোজাফ্ফরের জামাতা মো: জহিরুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নামে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, বান্দরবান সদর ভূমি অফিসের জারি কারক সন্তোষ দাশ, মোস্তফা মিনহাজ, ভূমি কথিত কেয়ারটেকার মান্নান, দলিল লেখক গোপাল দাশ, দলিলের স্বাক্ষী মো: আলী হোসেন, জিন্নাত আরা ও রমিজ আহাম্মেদ।

এ মামলায় বুধবার (১০ মে) আসামী সন্তোষ দাশ, মান্নান ও গোপাল দাস দাস আত্মসমার্পন পূর্বক আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তারের আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেয়।

মামলার বাদী মো: জহিরুল ইসলাম জানান,আসামীরা পরস্পর যোগসাজসে তার শ্বশুরের স্থলে অন্য ব্যক্তিকে জমির মালিক সাজিয়ে জাল দলিল তৈরী করে তাদের নামে নামজারী করে নেয়।