নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদী থেকে অবাধে চলছে অবৈধ ভাবে ভরাট-বালু উত্তোলন।সেই ভরাট-বালু ট্রাক্টর এর মাধ্যমে লালপুর থানা গেটের সামনে দিয়েই উপজেলার বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে।এতে নিরব ভূমিকা পালন করছেন লালপুর উপজেলা প্রশাসন।
বুধবার(০৩ রা মে)দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লালপুর থানা গেটের সামনে গিয়ে দেখা গেছে লালপুর উপজেলার ১ নং লালপুর ইউনিয়ন পরিষদের নিচে এবং লালপুর প্রিতি সিনেমার নিচে পদ্মা নদীর ঘাট থেকে অবাধে ভরাট-বালি উত্তোলন করে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে থানা গেটের সামনে দিয়েই।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যাক্তি দি ক্রাইমকে বলেন,পদ্মা নদীর ভরাট-বালি উত্তোলন রোধ কল্পে বেশ কয়েকবার জনসাধারণ পুলিশ কর্মকর্তাসহ ইউএনও অফিসে অভিযোগ করেও কোন ভাবেই থামানো যায়নি।
ইংরেজী ভার্সনে পড়ুনঃ https://thecrimebd.net/english/news/6479/
তিনি আরও বলেন,রাত ১২ /১ টার সময় উত্তোলন কাজ শুরু করে সকাল ৬/৭ টা পর্যন্ত চলে। তখন তো থানা পুলিশকে মুঠোফোনে জানানো সম্ভব হয় না কারণ তখন ঘুমের সময়,ভয় লাগে ওসি সাহেব যদি ধমক দেয়। তবু্ও থানা গেটের সাথে দুইটি সিসিটিভি আছে,যার মাধ্যমে ওসি সাহেব ইচ্ছে করলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন,কিন্তু কই তার কোন পদক্ষেপ দেখি না।
এ বিষয়ে আরেক প্রত্যক্ষদর্শী দি ক্রাইমকে বলেন,শুধু ভরাট-বালু উত্তোলনই নই,উপজেলার দুড়িয়া,নওপাড়া,মোহরকয়া,বোয়ালিয়াপাড়া বিলসহ বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে পুকুর খননও চলছে যা প্রশাসন দেখেও না দেখার ভান ধরে থাকে বলে মন্তব্য করেন।
লালপুর থানার ওসি উজ্জ্বল দি ক্রাইমকে বলেন,পদ্মা নদীর ভরাট-বালি উত্তোলন ও অবৈধ ভাবে পুকুর খনন হচ্ছে এ সংক্রান্ত বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি,অভিযোগ করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালপুর উপজেলার নির্বাহী অফিসার শামীমা সুলতানাকে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।




