ঢাকা ব্যুরো: গ্লোবাল টেরিজম ইনডেক্সে (জিটিআই) বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হয়েছে। অনেক দেশের থেকে আমরা ভালো আছি। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার প্রধান যে শুন্য শূন্য সহিষ্ণু নীতি নিয়েছেন, তার পথ ধরে আমারা এই অবস্থায় এসেছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে শীর্ষ স্থানীয় সাফল্য অর্জন করেছি আমরা।আজ বৃহস্পতিবার (০৪ মে) সকালে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৩ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এসব কথা বলেন।

আইজিপি বলেন, দেশের সাধারণ নাগরিক যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব যথাযথভাবে পালন করতে পারে এ জন্য আমরা সবসময় সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছি। প্রধানমন্ত্রী বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার। আর আজ সে উৎসবেই আমরা সবাই একসঙ্গে মিলিত হতে এসেছি। আমি আশ্বস্ত করতে চাই যে কোন প্রয়োজনে আপনারা পুলিশ বাহিনি কে পাশে পাবেন। যেকোনো প্রয়োজনে স্থানীয় পুলিশসহ জাতীয় জরুরি সহায়তা নাম্বার ৯৯৯ এ ফোন দিতে পারেন।

রোহিঙ্গা ইস্যু ও পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডের বিষয় পুলিশের কি ধরনের অবস্থানে আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, যখনই কোথাও কোনো ঘটনা সংঘটিত হচ্ছে তখনই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। প্রতিটি ঘটনাই আমাদের সাফল্য রয়েছে। আপনারা দেখবেন হঠাৎ করে কোন একটা অপরাধ হচ্ছে। কিন্তু ক্রমান্বয়ে এ সব অপরাধ ধীরে ধীরে আবার কমে আসছে। আমাদের যা ব্যবস্থা নেয়ার তা আমরা নিয়েছি। কিছুটা বেড়েছিল কিন্তু আবার নিয়ন্ত্রণে চলে এসেছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়া হবে।