যশোর প্রতিনিধি: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আজ সোমবার (০১ মে) রাতে বেনাপোল হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন জনৈক রয়েল এর নব-নির্মিত তিনতলা বিল্ডিং এর সামনে ফাঁকা জায়গা হতে মাদক ব্যবসায়ী আব্বাস আলী প্রকাশ বাবু(৩০)কে গ্রেফতার করেছে।
ডিবি যশোরের এসআই মোঃ সোলায়মান আক্কাস সঙ্গীয় এএসআই মোঃ শফিউর রহমান জুয়েল, এএসআই মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন শার্শা সাকিনস্থ যশোর বেনাপোল হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন জনৈক রয়েল এর নব-নির্মিত তিনতলা বিল্ডিং এর সামনে ফাঁকা জায়গা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্বাস আলী প্রকাশ বাবু(৩০), পিতা- ইলিয়াস কাঞ্চন, সাং- নামাজ গ্রাম পশ্চিমপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে দেড় কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য অনুমানপয়তাল্লিশ হাজার টাকা।




