নুরুল ইসলাম : ২০২৩সালের এসএসসি ও সমমান পরীক্ষা কাল রবিবার (৩০এপ্রিল) শুরু হচ্ছে। এবার দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় এসএসসি ও সমমান পরীক্ষার্থী রয়েছে ৪ হাজার ৯’শ ৫৪জন। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ৩হাজার ৪শ ৬১জন, সমমান দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৩’শ ৬৫ জন ও কারিগরি পরীক্ষার্থী ১২৮ জন।

লোহাগাড়ায় পরীক্ষাকেন্দ্র করা হয়েছে ৭টি। কেন্দ্রগুলোর মধ্যে গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৮২৬জন, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ১ হাজার ৭৩জন, মোস্তফা বেগম গার্লস হাই স্কুলে পরীক্ষার্থী ১ হাজার ৬৫জন ও মেহেরুন্নিছা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৪৯৭জন।

সমমান দাখিল পরীক্ষাকেন্দ্র আমিরাবাদ সুফিয়া আলিয়া (ডিগ্রি) মাদ্রাসায় পরীক্ষার্থী ৮৬৫জন, সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থী ৫০০জন এবং আইয়ুব ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ কারিগরি পরীক্ষার্থী ১২৮জন।

এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালিন সময়ে কেন্দ্রগুলোর চতুর্দিকে ২০০গজের মধ্যে ফৌজদারি কার্যবিধি মোতাবেক ১৪৪ধারা জারি করেছেন লোহাগাড়া নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।

পরীক্ষাকালীন সময়ে ৪ জনের অতিরিক্ত কোনো জনতা দল গঠনপূর্বক অগ্নেয়াস্ত্র কিংবা লাঠি-সোটা ইত্যাদি বহন ও বেআইনি সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।