খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মা‌টিরাঙ্গা উপজেলায় সরকা‌রি রাজস্ব ফাঁকি দি‌য়ে অ‌বৈধ প‌থে ভারত থেকে আসা বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ করেছে বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন(৪০ বিজিবি)।গত বৃহস্পতিবার(২৭ এপ্রিল ) গ‌ভীর রা‌তে গোপন সংবাদের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়ন অধীনস্থ চালিতাছড়া বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মো. রমজান আলীর নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ টহল দল মাটিরাঙা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর পশ্চিম চালিতাছড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১৫বস্তা ভারতীয় সূতি শাড়ী জব্দ করে।

জব্দকৃত মালামাল এর ম‌ধ্যে রয়ে‌ছে ভারতীয় বিভিন্ন প্রকার ১৭১টি শাড়ী এবং ৩২৪টি থ্রিপিচ। যার বর্তমান সর্বমোট বাজার মূল্য ২৭ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাতে পলাশপুর জোন এর অধীনস্থ চালিতাছড়া বিওপি’র বিওপি কমান্ডার নাঃ সুবেঃ মোঃ রমজান আলী, বিজিবিএম, আইজিপিএস এর নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২২২৫/২-আরবি হতে আনুমানিক ২০০ মিটার বিওপি হতে উত্তর পশ্চিম দিকে ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড এর পশ্চিম চালিতাছড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১৫বস্তা ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে ।

আটককৃত মালামাল ৪০ বিজিবির ব্যাটালিয়ন সদরে নিয়ে এসে পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসির, উপস্থিতিতে খোলা হয় এবং ভারতীয় বিভিন্ন প্রকার ১৭১টি শাড়ী এবং ৩২৪টি থ্রিপিচ পাওয়া যায়।

খেদাছড়া ব্যাটালিয়ন(৪০ বিজিবি) পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও থ্রিপিচ এর সর্বমোট সিজার মূল্য ২৭,০০,০০০/-(সাতাইশ লক্ষ) টাকা।

উল্লেখ্য, বিজিবি কর্তৃক আটককৃত শাড়ী এবং থ্রিপিচগুলো অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে” সীল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টমস অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।