খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ এক ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর অভিযানে জেলার পানছড়িতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়েছে।আজ শুক্রবার(২৮ এপ্রিল) ভোর ৪টায় পানছড়ি উপজেলার আলীচান কারবারীপাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে নয়ন্ত চাকমাকে(২৫)কে একটি ৭.৬২ এমএম বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা এ্যামোনিশনসহ হাতে-নাতে আটক করা হয়।
সে পানছড়ি উপজেলার আলীচাঁন কারবারীপাড়ার গোপন নবদ্বীপ চাকমার ছেলে। আটক ইউপিডিএফ’র প্রসীত প্রুুপের সদস্য বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়,পানছড়ি সাব-জোনের ক্যাপ্টেন মো: সিয়াম-এ-নূরের নেতৃত্বে একটি বি টাইপ টহল অভিযান পরিচালনা করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশীদ জানান, আটককৃত সন্ত্রাসীকে পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কোর্টের চালান করা হবে



