প্রেস বিজ্ঞপ্তি: কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী বিদায় সম্বর্ধনা, নবীন বরণ, শিক্ষক সম্বর্ধনা,পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান মিসেস শিবানী চক্রবর্তী ও মিসেস মৌসুমী মুৎসুদ্দীর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ নং বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য কাঞ্চন দাশগুপ্ত।

বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি ও মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া,রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও দক্ষিণ রাউজান পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকার, বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য হারাধন বসু।
বিদায়ী সংবর্ধিত সহকারী প্রধান শিক্ষক আকতার জাহান চৌধুরী, সিনিয়র সহকারী শিক্ষক সুরজিত সেনগুপ্ত, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ডাঃ রাজু দে,মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ডাঃ প্রনব দাশ গুপ্ত, হাজী বাদশা মাবিয়া কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শহীদুল্লাহ্ চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দীনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আবু তালেব ও মোঃ মোতালেব, পূর্ব দেওয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গিয়াস উদ্দিন,কোয়েপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস কমলিকা সেনগুপ্ত,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিসেস রুম্পী চৌধুরী, মিসেস কাবেরী চক্রবর্তী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা সংগীত, নৃত্য,কবিতা পরিবেশন করেন।




