সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সংকটাপন্ন অবস্থায় চমেক হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে সন্ত্রাসীদের বুলেটে গুরুতর আহত শিশু আবদুল্লাহ রাফি। মাঝে মাঝে চোখ খুললেও কাউকে চিনছে কিনা তাও বুঝতে পারছেন রাফির স্বজনরা। মুখ দিয়ে কথা বলাতো দুরের কথা। মা—বাবা ও স্বজনরা অপেক্ষার প্রহর গুনছেন কোন সুখবরের আশায়। কিন্তু এখনও অবস্থার কোন উন্নতি না হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকদের দিন কাটছে সম্পূর্ণ অনিশ্চয়তায়। সন্তানের এ অবস্থা দেখে ও চিকিৎসকের কাছ থেকে আশার কথা না পাওয়ায় রাজ্যের সকল হতাশা ভর করেছে তাদের উপর (মা—বাবা)। ইতোমধ্যে ছেলের চিকিৎসা খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন বাবা আবদুর রহিম।

চিকিৎসক বলছেন, মুখ দিয়ে খাওয়ার দেওয়ার আগ পর্যন্ত রোগীকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এদিকে, চমেক হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক কামরুল ইসলামের অপারেশন না হওয়ায় এখনও হাসপাতাল থেকে ছাড়পত্র দেননি চিকিৎসক।

গত রোববার (২৩ এপ্রিল) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর— পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে দাদার দোকানে লজেন্স কিনতে গিয়েছিল পাঁচ বছর বয়সী শিশু আবদুল্লাহ রাফি। এ সময় ওই দোকানে বসে দৈনিক দ্য ইভনিং নিউজ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক কামরুল ইসলাম কোমল পানীয় পান ও গল্প করছিল। সন্ত্রাসীদের পূর্ব থেকে টার্গেট করা সাংবাদিক কামরুলকে হত্যার উদ্দেশ্যে করা এলোপাতাড়ি বুলেট শিশু রাফির শরীরও বিদ্ধ হয়। রাফি উত্তর—পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার কাঠমিস্ত্রি আবদুর রহিমের ছেলে।

এ ব্যাপারে শিশু রাফির অপারেশন ও চিকিৎসার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক অন্তরদ্বীপ নন্দী দি ক্রাইমকে বলেন, শিশু রাফির অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। সে এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. খোরশেদ আলম ও ডা. ফারুক স্যারের তত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। শিশুটির বড় অপারেশন হয়েছে । তার জীবন বাঁচানোর জন্য অন্ত্রনালির অনেকটা অংশ কেঁটে ফেলে দিতে হয়েছে ।

ডা.অন্তরদ্বীপ নন্দী আরও বলেন, শিশুটিকে মুখ দিয়ে খাওয়ার দেওয়ার আগ পর্যন্ত তার অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তাকে ক্যানোলার মাধ্যমে শুধু স্যালাইনের পানি দেওয়া হচ্ছে। এখন অপারেশন পরর্বতী জটিলতা ইনফেকশন এড়াতে রোগীর অভিভাবকদের রোগীর কাছে ভিড় না করতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। এ শিশুটিকে বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

ছেলে রাফির অবস্থা জানতে চাইলে আবদুর রহিম দি ক্রাইমকে বলেন, প্রতিদিনের ন্যায় চিকিৎসকরা তাঁর ছেলের ক্ষত স্থানে ড্রেসিং করিয়েছেন ও খুব যত্ন নিচ্ছেন। তবে, তার চোখ, মুখ, পা ফুলে গেছে। শক্ত হয়ে গেছে পেট। দিনে একবার—দু’বার চোখ খুললেও মুখ দিয়ে কথা বলতে পারছে না। আজ (শুক্রবার) ড্রেসিং করার সময় ব্যাথা পেলে হঠাৎ চিৎকার দিয়ে কেঁদে উঠে আব্বু বলে ডাক দিয়ে আবার নিস্তেজ হয়ে পড়ে। ঘুমের ঘোরে তার হাতে লাগানো স্যালাইনের নল টানা—হেঁছড়া করছে না।

তিনি আরও বলেন, মুখে খাবার না দেওয়ার আগে চিকিৎসক আমার ছেলের ভালো খারাপ কিছু জানাচ্ছে না। সংক্রমণ ঠেকাতে বেশি লোকের ভিড় না করতে নিষেধ করেছেন।

পেশায় ইলেকট্রিশিয়ান শিশু রাফির বাবা

আবদুর রহিম সন্তানের চিকিৎসার খরচ জোগাড়ে হিমশিম খাচ্ছেন জানিয়ে বলেন, সামান্য আয় দিয়ে দুই সন্তান ও স্ত্রী কষ্টে কাটত দিন। এর মধ্যে সন্তানের এ অবস্থায় হাতে-পাতে যা ছিল ইতোমধ্যে সব শেষ হয়ে গেছে। প্রতিদিনই লাগছে ওষুধ-স্যালাইন। করতে হচ্ছে অনেক পরীক্ষা-নিরীক্ষা। আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে চলছে ছেলের চিকিৎসা খরচ। বর্তমানে আমি চোখে অন্ধকার দেখছি। এভাবে আর কতদিন খরচ চালাতে পারব তা নিয়ে শঙ্কায় আছি।

আক্ষেপের সুরে আবদুর রহিম দি ক্রাইমকে বলেন, আশা করি নাই, আমার ছেলের এত বড় একটা ক্ষতি হয়ে যাবে ! ইসরায়েল ও ফিলিস্তিনির যুদ্ধেও তো এভাবে শিশুদের তারা মারেনি, এ ভাবে ক্ষতি করেনি। সে জায়গায় তাদের চিন্তা করা উচিত ছিল।

রহিম আরও বলেন , তাদের শত্রুতামী থাকলে আমার ছেলেকে সরিয়ে করতে পারত। কামরুলকে তো মারার অনেক সময় পেয়েছিল তারা (সন্ত্রাসী)। তারা অন্যভাবে অথবা টেনে নিয়ে মারতে পারত। তারা কেন এত বড় ভুল করল, আল্লাহ কেন তাদের হেদায়েত করেনি। তিনি তার ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ।

অপরদিকে, চমেক হাসপাতালের ২নং ওয়ার্ডের ২৬ নং বেডে চিকিৎসাধীন সাংবাদিক কামরুল ইসলাম বলেন, তাঁর ডান পায়ে লাগা ছররা গুলিগুলো বের করা হয়েছে। ক্ষত পুরো না শুকানোর কারণে বাম পায়ের থাইয়ে লাগা পিস্তলের দুইটি গুলি এখনও বের করা সম্ভব হয়নি। চিকিৎসারা বলছেন, ক্ষত শুকালেই অপারেশন করে গুলি বের করবে।

উল্লেখ্য, ঘটনার পর দিন সোমবার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক কামরুল ইসলাম তার স্ত্রী মারফত এজাহার পাঠিয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। সাংবাদিক কামরুল বাদী হয়ে দায়ের করা এ মামলায় ৯জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়। এতে নাম উল্লেখ করা আসামিরা হলেন, এওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার বাসিন্দা এ মামলার প্রধান আসামি আবুল কাশেমের ছেলে আরিফুল ইসলাম মানিক ওরফে টোকাই মানিক (৩৫), মৃত আইয়ুব আলীর ছেলে আবদুর রহিম ওরফে ডালিম (৩৫), আবদুর শুক্কুরের ছেলে মো.মিজান (৩০), মৃত নুর আহম্মদের ছেলে আবু তাহের (৪০), মৃত ছত্তর মাঝির ছেলে মো. টিপু (৩২), হিলমিলি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. রিয়াদ (২৬), আক্তার হোসেনের ছেলে মো. সিফাত (২৫) ও মৃত লাল মিয়ার ছেলে আবুল কাশেম (৪০) । এ ঘটনার তিন দিন অতিবাহিত হওয়ার পর গত বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) একটি টিম খাগড়াছড়ির মানিকছড়ি এলাকায় অভিযান চালিয়ে টোকাই মানিক, ডালিম ও মিজানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের রাতেই এওচিয়ার পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ডালিম ও মিজানের হেফাজতে থাকা দু’টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।