সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের পাঠপঞ্জী মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ বুধবার (২৬ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, কলেজ গভর্ণিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল- মামুন, মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম, নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী, চরতি ইউনিয়নের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী প্রমুখ। পরে সংসদ সদস্য নদভী কলেজকে একটি গভীর নলকুপ বরাদ্দের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর উক্ত পাঠপঞ্জী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা কপি কলেজ সভাপতি নুরুল আবছার চৌধুরী প্রদান করেন।