সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়ায় দাদার দোকানে চকলেট আনতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার গুলিবিদ্ধ শিশু আবদুল্লাহ রাফি (৫) অপারেশনের পরও এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। এখনও মৃত্যু যন্ত্রনায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন বুলেটবিদ্ধ শিশু রাফি।

গতকাল (রোববার) মধ্য রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) সাড়ে তিন ঘণ্টা একটানা অপারেশন চলে বলে ডা. অন্তরদ্বীপ নন্দী জানান। অপরদিকে,বাম পায়ের থাইয়ে গুলিবিদ্ধ সাংবাদিকের রক্তপাত বন্ধ হয়ে শঙ্কামুক্ত হলেও এখনও চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ঘটনার ২৪ ঘণ্টা অতিক্রম হলেও পুলিশ হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং এ ঘটনার ব্যবহৃত অস্ত্রগুলো এখনও উদ্ধার করতে পারেনি। ফলে এলাকায় এ ঘটনার পুনরাবৃত্তির আশংকায় শঙ্কিত রয়েছেন সাধারণ মানুষ। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি বলে জানান সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক দুলাল হোসেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এর চিকিৎসক অন্তরদ্বীপ নন্দী দি ক্রাইমকে জানান, শিশু রাফিকে একটানা সাড়ে তিন ঘণ্টা অপারেশন করে আটটি গুলির স্প্লিন্টার বের করা হলেও সে এখনও শঙ্কামুক্ত নয়। তাকে আরও পাঁচদিন অবজারভেশনে রাখতে হবে। এর পর নিশ্চিত করে কিছু বলা যাবে।

ডা.অন্তরদ্বীপ আরও বলেন, শিশুটির অন্তনালীর আটস্থানে থাকা ছিদ্রগুলো সেলাই করা হয়েছে। এ ছাড়া অন্তনালীর কিছু অংশ কাটা ও কিছু অংশের সংযোগ স্থাপন করে দেওয়া হয়েছে। অপারেশনের সময় দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। শরীরে থাকা গুলির সব স্প্লিন্টার বের করা হয়েছে। ধারনা করা হচ্ছে, এগুলো পিস্তলের গুলি।

No description available.

অপরদিকে, গুলিবিদ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন দি ডেইলি ইভিনিং নিউজের চট্টগ্রামের ব্যুরো প্রধান এস এম কামরুল ইসলাম দি ক্রাইমকে বলেন, তাঁর বাম পায়ের থাইয়ে তিনটি গুলি লেগেছে। চিকিৎসক অপারেশন করে গুলিগুলো বের করেছেন।

এ ব্যাপারে শিশু রাফির বাবা কাঠমিস্ত্রি আবদুর রহিম দি ক্রাইমকে বলেন, গুলির শব্দ শুনে তিনি ঘর থেকে বের হন। ছেলেকে খোঁজ করতে গিয়ে দেখেন দোকানের ভেতর ঢুকে ছেলে চেয়ারের খুঁটি ধরে বসে আছে। তাকে (বাবা) দেখা মাত্র ছেলে চিৎকার দিয়ে কান্না করে তাকে জড়িয়ে ধরেন। তখন দেখেন ছেলের গায়ে গুলি লেগেছে। পরে সেখান থেকে কেরানিহাটের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন।

আবদুর রহিম আরও বলেন, ঝামেলা তো তাদের মধ্যে। এখানে তাঁর ছেলের তো কোন দোষ নাই। ওরা দেখেছে দোকানের ভেতর তাঁর ছেলে রয়েছে। তবুও কেন তারা গুলি করেছে ? এ ঘটনায় জড়িতদের বিচার চাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুর ১২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম গাটিয়াডেঙ্গা উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করে গল্প করছিল একই এলাকার মৃত এম এ হাসেমের ছেলে এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দি ইভিনিং নিউজ এর চট্টগ্রামের ব্যুরো প্রধান সাংবাদিক এস এম কামরুল ইসলাম। এ সময় ৫/৬ জনের একদল অস্ত্রেসজ্জিত সন্ত্রাসী এসে কামরুলকে লক্ষ্য করে গুলি চালালে প্রথমে গুলি লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে বুকে ঠেকিয়ে গুলি করতে চাইলে কামরুল হাত দিয়ে অস্ত্রে আঘাত করলে গুলিগুলো তাঁর বাম পায়ের থাইয়ে লেগে গুলিবিদ্ধ হন। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে দাদার দোকানে চকলেট কিনতে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু আবদুল্লাহ রাফিও গুলিবিদ্ধ হয়।

No description available.

এ ব্যাপারে সাংবাদিক কামরুলের ভাই শহিদুল ইসলাম দি ক্রাইমকে বলেন, চায়ের দোকানে বসে চা পান করার সময় হঠাৎ এলাকার চিহ্নিত আবুল হাশেমের ছেলে সন্ত্রাসী আরিফুল ইসলাম মানিক প্রকাশ ইয়াবা মানিক, পিচ্ছি মিজান, ডালিম, আবু তাহের, আবিদ ও টিপুসহ একদল এলাকার উঠতি সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করে বীরদর্পে চলে যায়। এঘটনায় আমার ভাই ও দোকানের পাশের এক শিশু গুলিবিদ্ধ হন। গুলির আওয়াজ শুনে দোকানের গিয়ে দেখি আমার ভাই ও একটি ছোট শিশু রক্তাক্ত অবস্থায় ছটপট করছে। পরে এলাকার লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের জরুরী ভিত্তিতে চমেক হাসপাতালে প্রেরণ করেন ।

এ ব্যাপারে আহত সাংবাদিক কামরুল ইসলাম দি ক্রাইমকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইংরেজি জাতীয় দৈনিক দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার চট্টগ্রামের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। বিভিন্ন সময় এলাকার মাটিকাটা, বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে লেখালেখি করার কারণে একটি মহল তার বিরুদ্ধে আগে থেকে বিক্ষুব্ধ ছিল। সর্বশেষ ঈদ ছুটিতে বাড়ি আসলে চিহ্নিত ওই চক্র তার (কামরুল) উপর হামলা চালায়।

এ ঘটনায় অভিযুক্ত মানিক প্রকাশ টোকাই মানিক ও পিচ্ছি মিজানকে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক কামরুল এক সময় জামায়াত- শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। ২০১৭ সালে স্থানীয় সাংসদ অধ্যাপক ড.আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর হাতে ফুল দিয়ে তিনি আওয়ামীলীগে যোগ দেন। সে সময় এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের সাথে থেকে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিত। সম্প্রতি এওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আবু ছালেহর সাথে যুক্ত হলে চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের সাথে তাঁর দুরত্ব সৃষ্টি হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাতকে মোবাইল ফোনে কয়েক বার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক দুলাল হোসেন দি ক্রাইমকে বলেন, এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। জড়িতদের গ্রেপ্তার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধার করাও সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ অভিযান চলমান রেখেছেন বলে তিনি জানান।