নিজস্ব প্রতিবেদক: করেরহাট রেঞ্জ কর্তৃক বিশেষ অভিযানে সেগুন গোলকাঠ বোঝাই নাম্বার বিহীন ট্রাক আটক করেছে। আজ শুক্রবার (২১ এপ্রিল)ভোরে করেরহাট বিটের রামগড় সীতাকুন্ড রিজার্ভ ফরেষ্ট মৌজার মোল্লাঘোনা নামক এলাকা হতে এ কাঠ জব্দ করা হয়।

করেরহাট এর সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান গোপন সূত্রের তথ্য মোতাবেক রেঞ্জ কর্মকর্তা মো: জসীম উদ্দীন এলাহীর নেতৃত্বে সঙ্গীয় বিট কর্মকর্তা,করেরহাট বিট কাম চেক স্টেশন,বিট কর্মকর্তা কয়লা বিট এবং সঙ্গীয় স্টাফসহ করেরহাট বিটের রামগড় সীতাকুন্ড রিজার্ভ ফরেষ্ট মৌজার মোল্লাঘোনা নামক এলাকায় এক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

May be an image of 5 people and text that says "FD"

টহলকালীন সময় ২০ টুকরা বা ৯৬.৫৮ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করলেও দেখানো হয়েছে ১০ টু:= ৪৮.১৯ ঘনফুট।

সূত্রটি জানায়, রেঞ্জ কর্মকর্তা মো: জসীম উদ্দীন এলাহীর সাথে চট্টগ্রামের কাঠ চোরাকারবারীদের সাথে গভীর সখ্যতা রয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর ঘনিষ্ট হওয়ায় কাঠ পাচারকারীরা তার সাথে যোগাযোগ রক্ষা করেন।

সূত্রটি আরো জানায়, সেগুন কাঠ বোঝাই নাম্বার বিহীন ট্রাকটিকে যখন সংকেত দিয়ে থামানো হয় তখন গাড়ীর চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়নি। তাদের সাথে মোটাংকের দফারফা করে তাদের ছেড়ে দেয়া হয়েছে। পরে অত্যন্ত সুকৌশলে আশপাশ এলাকা তল্লাসী করার ভান দেখিয়ে কোন দাবিদার না পাওয়ায় এবং উপরে উল্লেখিত বনজদ্রব্যের স্ব-পক্ষে বৈধ কোন কাগজ না পাওয়ায় গাড়িটি জব্দ করা হয় এবং রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়।

করের হাট রেঞ্জের এস ও শিবু দাশ দি ক্রাইমকে জানান, আটককৃত সেগুন কাঠের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

এ ব্যাপারে যথাসময়ে বন মামলা দায়ের করা হয়েছে।