চকরিয়া অফিস : চকরিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। পেশাজীবি ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।গতকাল বুধবার (১৯ এপ্রিল) বিকালে চকরিয়া পৌরশহরের জনতা শপিং কমপ্লেক্সে “সাম্পান” রেস্তোরায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এদিন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য (জেপি) ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মাহমুদ, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, সাবেক কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহাবউদ্দিন মাহমুদ, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া, চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এসএম হানিফ। এসময় চকরিয়ার পেশাজীবি ও সাংবাদিক এবং হকার সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।




