মো. মেহেরুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে অনাবৃষ্টি ও প্রচন্ড খরার কারনে সৃষ্ট দাবদাহ তাপ হতে মুক্তি ও আল্লাহর রহমতের বৃষ্টি পেতে তাওবায় সালাত ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার(১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে লালপুর বাজার মসজিদের আয়োজনে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত নামাজের ইমামতি ও খুতবা পাঠ করেন রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার মুহতামিম জিয়াউর রহমান।
মোনাজাত পরিচালনা করেন লালপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি সাজ্জাদুর রহমান।
উক্ত নামাজ ও মোনাজাতে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক,আইনজীবী, চিকিৎসক,শিক্ষক,এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশ নেন। মোনাজাতের মাধ্যমে মুসল্লীরা অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার জন্য ২ হাত তুলে আল্লাহর দরবারে কাকুতি-মিনতী জানান।
এর আগে দীর্ঘ দাবদাহের কারণে মহান আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় এলাকায় মাইকিং করে ইস্তিস্কার নামাজের ঘোষণা দেওয়া হয়।




