আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মৃণাল পালের উদ্যোগে আজ বুধবার (১৯ এপ্রিল) বিকেল তিনটায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিন্টুর সঞ্চালনায় গুজরা নিত্যানন্দন উচ্চ বিদ্যালয় এর মিলনায়তনে ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন।
ডাক্তার মৃনাল পাল তার বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হাতকে শক্তিশালী ও তৃণমূল নেতাদেরকে সংগঠিত করাসহ সংগঠনের গতিবৃদ্ধির লক্ষ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে। তাছাড়া সাধারণ মানুষের মধ্যেও এর প্রভাব পড়েছে।
বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, ছগির আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মফিজুর রহমান, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম , সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, আব্দুল মোতালেব ফকির, প্রভাষ পাল, এডভোকেট বাবলা দাশ, ডাক্তার দুলাল বৈদ্য, বাবলা নাথ।এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




