মো. হারুন আল রশীদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা ৫ নং বিনা ওটি ইউনিয়নের “ধামশার দিঘির” মাটি উত্তোলন করে মাটি ও বালু বিক্রি ব্যবসা রমরমাভাবে জমে উঠেছে। এই ব্যবসায় সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন প্রত্যক্ষভাবে জড়িত থাকারও অভিযোগ উঠেছে।

ভূমিদস্যুরা দুটি ডেজার দিয়ে দুই মাস যাবৎ গাব্বারি গ্রাম এবং নেমতাবাদ গ্রামের সরকারি সম্পত্তি ও হিন্দুদের শ্বশান খনন করে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধভাবে মাটি ও বালু বিক্রি করছে।

No description available.

স্থানীয় এলাকাবাসীরা দি ক্রাইমকে জানান, এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার মজিবুর রহমান, রঙ্গুমিয়া, রহিজ মিয়া, সাবেক মেম্বার মোতালেবসহ আরও কিছু নব্য ভূমিদস্যুর সহযোগিতায় মাটি ও বালি বিক্রির বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করেছে। ইতোমধ্যে ২৫ লক্ষ ঘন ফুট বালি বিক্রি করে বিশাল অংকের টাকা হাতিয়ে নিয়েছে তারা।

স্থানীয়রা আরো জানান, উন্নয়নের নামে ভূমিধস্যুদের কবল থেকে হিন্দুদের শ্মশানও রক্ষা পায়নি। জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন নির্বিকার।ওই এলাকায় ব্যক্তি মালিকানাধীন যাদের জায়গা আছে তারা ও অসহায় এই ভূমি দস্যুদের কাছে। এ যেন মগের মুল্লুক।

ক্ষতিগ্রস্ত ভুমি মালিকরা দি ক্রাইমকে জানায়, ইজারার পাওনা টাকার জন্য সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান এর কাছে ধর্না দিয়েও ভূমি মালিকরা কোন সদুত্তর পায়নি কেউ। পরিশেষে ভূমি মালিকরা ন্যায্য বিচারের আশায় আজকে এই অফিস, কালকে ওই অফিসে ঘুরে বেড়াতে হচ্ছে ভুক্তভোগীদের। সর্বশেষে ভূমি মালিকরা প্রতিকারের আশায় এডিএম কোর্টে মামলা দায়ের করলে আদালত উল্লেখিত ভূমিধস্যুদের বিরুদ্ধে ১৪৫ ধারা ও ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু সংশ্লিষ্ঠ পুলিশ প্রশাসনের টনক নড়েনি। উল্ঠো ভুমি মালিকদের মাটি খনন ও বালু বিক্রিতে মাথা না ঘামানোর জন্য পরোক্ষভাবে হুমকিও দিচ্ছে।