খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ মঙ্গলবার(১৮এপ্রিল) সকালে পাজেপ’র উদ্যোগে সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপু’র সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী সমমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, পাজেপ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, মংক্যচিং চৌধুরী, এমএ জব্বার, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ প্রমূখ।

ধর্ম চর্চায় বর্তমান প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় মডেল মসজিদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করে অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী সমমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, সকল সম্প্রদায়ের মেলবন্ধনে আনন্দ ভাগাভাগি করেই সম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে। দল-মত,জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশকে ভালোবাসতে হবে বলে তিনি মন্তব্য করেন।

এদেশ অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, দেশপ্রেম ও সাধারণ মানুষকে ক্ষুদা-দারিদ্রমুক্ত দেশের স্বপ্ন দেখেছিলো বলেই আজ বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ভাবে অগ্রসর বলে তিনি জানান। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা ও দুস্থদের মাঝে ২০লক্ষ টাকা বিতরণ করা হয়।

এসময় বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, মাদ্রাসার প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধি, এতিমখানা ও দুস্থরা উপস্থিত ছিলেন।