আনোয়ারা প্রতিনিধি: হঠাৎ সাবেক এমপি সারোয়ার জামাল নিজাম অনুসারীরা তৎপর হয়ে উঠেছে। কৌশলে তৃণমূলে কর্মীদেরকে সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে। দীর্ঘদিন মাঠে ময়দানে নিজাম অনুসারীরা চুপচাপ থাকলেও বর্তমানে তাদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। একে অপরের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। সচেতন মহলের ধারণা নির্বাচনকে সামনে রেখে নিজাম অনুসারীরা সংগঠিত হচ্ছে।আজ গত রবিবার(১৬ এপ্রিল) বিকেলে আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর গ্রামে বিএনপি নেতা আবু তাহেরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আখতারুন্নবী চৌধুরী, আব্দুল মইয়ুম চৌধুরী ছোটন, বৈরাগ ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর রশিদ, ফরিদ উদ্দিন, লিয়াকত আলী, আহমদ নুর যুবদলের সভাপতি হারেছ আহমেদ, মোরশেদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আমিন, মোহাম্মদ আলী, মোঃ ওসমান মেম্বার, শ্রমিক নেতা জসীম উদ্দিন, শাহজাহান, সোহেল, মোঃ জাহাঙ্গীর, মোঃ টিটু, আরফাত হোসেন, আজিজ ও জব্বার প্রমুখ।

ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়াও মোনাজাত করা হয়।

বিএনপি নেতা আবু তাহের বলেন, সারোয়ার জামাল নিজামের বিকল্প নেই। আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতাকে তিনি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত করেছিলেন। নির্বাচন আসলে সবাই এক কাতারে চলে আসবেন। বিএনপির প্রার্থীকে জয়লাভ করতে ভেদাভেদ ভূলে সকলেই ঐক্যবদ্ধ হবেন।

এদিকে সাবেক এমপি সরোয়ার জামাল নিজাম কোথাও গেলে কাউকে সাথে নিচ্ছেন না। সম্প্রতি অসুস্থ যুবদল নেতা মঞ্জুকে দেখতে গেছেন একাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা দেখা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র এক নেতা জানান সাবেক এমপি সরোয়ার জামাল নিজাম অত্যন্ত কৌশলী। কখন কি করবেন, কাউকে বলেন না।।নির্বাচনে কি করতে হবে তিনি ভালো করে জানান।