বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে নব আনন্দে জাগো আজি কিরণে, শুভ -সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে আসে। শুভ্রতার প্রত্যাশায় তাকে স্বাগত জানাতে মানুষ পথে নেমে আসে। বান্দরবানে সম্প্রীতির মঙ্গল শোভোযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।আজ শুক্রবার (১৪এপ্রিল) সকালে পার্বত্য জেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বাংলা নববর্ষ বরণে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । শোভাযাত্রায় আরো অংশ নেন, উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম বান্দরবান, স্থানীয় সরকারের উপপরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,

বান্দরবান, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, সদস্য লক্ষীপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুরসহ পার্বত্য পাহাড়ী-বাঙ্গালীসহ ১৪ টি জনগোষ্ঠীর তরুন-তরুনী, স্কুল/ কলেজ / শিক্ষক/ শিক্ষীকা/ ছাত্র ছাত্রী” বিভিন্ন শিশু-কিশোর এবং নারী -পুরুষেরা নিজস্ব পেষাকে ভিন্ন ভিন্ন সাঁজে ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড নিয়ে অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রাজার মাঠে এসে শেষ হয়।পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাচে-গানে মাতিয়ে তোলেন পাহাড়ী-বাঙ্গালী বিভিন্ন বয়সের শিল্পীরা।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শুভ নববর্ষ ১৪৩০ ,বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, বাঙালির মহামিলনের দিন। এদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণে নব-অঙ্গীকারে।এটি বান্দরবান মানুষের শেকড়ের সাথে মিশে থাকা এক উৎসব। এরসাথে মিশে আছে জীবনদর্শন। পাহাড়ে উৎসব মানে পাহাড়ী-বাঙ্গালীর মিলনমেলা। একসঙ্গে মিলেমিশে একাকার। নিজস্ব সংস্কৃতি এবং কৃষ্টি কালচার-গুলোর সঙ্গে আগামী প্রজন্মকে পরিচিত করতে সবাই একসাথে পহেলা বৈশাখ উদযাপন করতে আহ্বান জানান।