খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলায় গোমতি বান্দর ছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত অপরজন আহত হয়েছে। জেলার মাটিরাঙ্গায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ইউনুছ(১৮) নামে এক কলেজ ছাত্র নিহত ও অপর এক(চালক) জন আহত হয়েছে। আজ বুধবার(১২ই এপ্রিল) সকালে উপজেলার গোমতি ইউনিয়নের বান্দর ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুছ মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র ও গোমতি গরগরিয়ার সাহেব মিয়ার ছেলে।
নিহতের দুলাভাই মনির হোসেন দি ক্রাইমকে বলেন, ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য মোটর সাইকেল আনতে বন্ধু ইয়াছিনের(মোটরসাইকেল চালক) বাড়ি বান্দরছড়া হতে মোটর সাইকেল নিয়ে আসার সময় পথিমধ্যে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে চালকসহ গুরতর আহত হয়।
আহত অবস্থায় স্থানীয়রা ২জন কে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইউনুছকে মৃত ঘোষণা করেন।
চালক ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার পর পিকআপের চালক পলাতক রয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ থানায় আনা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহনে আইনি কার্যক্রম শেষে লাশটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।




