চকরিয়া অফিস : কক্সবাজার আঞ্চলিক মৎস্য সম্প্রাসারণ কর্মকর্তার বাধায় রামপুর মৌজায় ২০ কৃষকের চাষাবাদ হুমকির মুখে পড়েছে। প্রায় ৩০ একর জমিতে মৎস্য ও লবণ উৎপাদনের প্রস্তুতি নিলেই নানাভাবে হয়রানি করতে থাকে মৎস্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম। এভাবে অব্যাহত বাধার মুখে শতাধিক কৃষক পরিবারের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটার বাসিন্দা কৃষক নুরুল হোছাইন জানান, ১৯৮১-৮২ সালে রামপুর মৌজার মহেশখালী প্রণালীতে জেগে উঠা চরকে চাষাবাদের আওতায় আনতে তৎকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেন। এর প্রেক্ষিতে মহকুমা কক্সবাজার বরাবর ওই এলাকার ১০৩ জন কৃষক জমি বরাদ্দ চেয়ে আবেদন করেন। ১৯৮৪-৮৫ সালে সরজমিনে গিয়ে জমি চিহিৃত ও পরিমাপ করে জমি চিরস্থায়ী বন্দোবস্তি দেন কৃষকদের। ১.৫০ একর করে জমি বরাদ্দ পান প্রত্যেক কৃষকরা। জমি বরাদ্দ পেয়ে চাষাবাদের আওতায় নিয়ে আসেন। সেই থেকে মৎস্য ও লবণ উৎপাদন করে সংসার চালিয়ে আসছিলেন শতশত কৃষক পরিবার। এসব কৃষকরা নিয়মিতভাবে জমির খাজনাও পরিশোধ করে আসছেন।

তিনি আরও বলেন, রামপুর মৌজায় ১০৩ জন কৃষকের মধ্যে মুলত ২০ জন কৃষককে নানাভাবে হয়রানী করে আসছেন কক্সবাজার আঞ্চলিক মৎস্য কার্যালয়। কৃষকের বরাদ্দ পাওয়া জমি কক্সবাজার আঞ্চলিক মৎস্য কার্যালয়ের বলে দাবী করে আসছেন। ওই কার্যালয়ের কর্মকর্তা তৌফিকুল ইসলাম লোকজন নিয়ে প্রায় সময় বাধা দেন কৃষকের চাষাবাদে। এসব জমি কক্সবাজার আঞ্চলিক মৎস্য সম্প্রাসারণ কার্যালয়ের দাবী করলে কৃষকরা আইনের আশ্রয় নিলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দেন। ১৯৯৬ সালে কক্সবাজার যুগ্ম জেলা জজ আদালতে মৎস্য অধিদপ্তরের বিরুদ্ধে মামলা করলে আদালত এ নিষেধাজ্ঞা দেন।

কৃষক নুরুল হোছাইন আরও জানান, নিষেধাজ্ঞায় কক্সবাজার আঞ্চলিক মৎস্য সম্প্রাসারণ কার্যালয়ের নাম উল্লেখ না থাকায় বর্তমান মৎস্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম চাষাবাদে গিয়ে বাধা সৃষ্টি করছেন।

সম্প্রতি ২০ জন কৃষকের পক্ষে আমি বাদী হয়ে কক্সবাজার আঞ্চলিক মৎস্য সম্প্রাসারণ কর্মকর্তা ও সহকারি আঞ্চলিক মৎস্য কর্মকর্তার নাম উল্লেখ সিনিয়র সহকারী জজ আদালত, চকরিয়া অপর ৬১৪/২০২২ ইং মামলা দায়ের করি। এরপ্রেক্ষিতে ১৩-০৩-২০২৩ ইং আদালত উকিল কমিশন গঠন করার আদেশ দেন এবং প্রতিপক্ষকে শোকজ করেন। কিন্তু কক্সবাজার আঞ্চলিক মৎস্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম বন্দোবস্তি এসব জমি তাদের প্রতিষ্ঠানের বলে দাবী করছেন। তারা চাষাবাদে গিয়ে বাধা সৃষ্টি করছেন। কৃষকের প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। এভাবে ২০ কৃষক পরিবারের আয়ের পথ বন্ধ হওয়ায় চরম দুচিন্তায় রয়েছেন।

এব্যাপারে কক্সবাজার আঞ্চলিক মৎস্য কর্মকর্তা তৌফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্ঠা করার পরও মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।