ঢাকা ব্যুরো: র‍্যাবের বিলুপ্তি ও গুম, খুনের সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকের বিচারের দাবি গণঅধিকার পরিষদের।আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “ভিন্নমত দমনে র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার কর্তৃক গুম,বিচারবর্হিভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন করা হয়।

গণঅধিকার পরিষদের সদস্যসচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, “র‍্যাব বর্তমানে কারও কথা শুনছে না, একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কথা ছাড়া। ডয়চে ভেলের প্রতিবেদনে উঠে এসেছে র‍্যাব কিভাবে মানুষকে তুলে নিয়ে বর্বর অত্যাচার,নির্যাতন চালায়। কার্যত, র‍্যাব এখন আর কোন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় নেই,ভিন্নমত দমনে র‍্যাব এখন একটি দস্যু,খুনি বাহিনীতে পরিণত হয়েছে।তারা নাগরিকদের সুরক্ষার বদলে গুম করছে,নাগরিক অধিকার প্রতিষ্ঠার বদলে নাগরিকদের অধিকার হরণ করছে।তাই র‍্যাবকে অনতিবিলম্বে বিলুপ্ত করতে হবে।র‍্যাবসহ গুম, খুনের সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি বলেন, র‍্যাব বিএনপির সময়ে গঠিত হলেও আজ তারাও এর বিলুপ্ত চাচ্ছে।কারণ,বর্তমানে এই বাহিনীর হাতে কেউ নিরাপদ নয়। ডয়চে ভেলে কয়েকজন গুম,খুনের বিষয় উল্লেখ করেছে কিন্তু বাস্তব অবস্থা আরও ভয়াবহ।যারা স্বাধীন দেশের নাগরিকদেরকে গুম খুন করছে আমরা যদি বেচেঁ থাকি তাহলে প্রতিটি গুম খুনের বিচার হবে।গুম,খুন,অত্যাচার-নির্যাতনের সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।আর আমরা বেচেঁ না থাকলে পরবর্তী প্রজন্ম এর বিচার করবে।

সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন,” শুধু আমেরিকার নয়,দেশের গণতন্ত্রকামী জনতাসহ পৃথিবীর সকল সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশে ফ্যাসিবাদের পতন চায়।কাজেই আপনার সময় শেষ।”

প্রথম আলো প্রসঙ্গে নুর বলেন,”প্রধানমন্ত্রী সংসদে বলেছেন প্রথম আলো নাকি দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, জনগণের শত্রু।তার এই বক্তব্যের পরই স্বরাষ্ট্রমন্ত্রীর সমর্থকরা প্রথম আলোর অফিসে হামলা করে পরিচয় দেয় তারা প্রধানমন্ত্রীর লোক বলে।এতে বুঝা যায় তারা কার নির্দেশে সেখানে গিয়েছিলো। এসব বক্তব্যের পর নৈতিক ভাবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারেন না।এ বক্তব্যের মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন।

চলমান আন্দোলন প্রসঙ্গে নুর বলেন, এই আন্দোলনকে বেগবান করে আমরা যদি এক মাস রাস্তায় থাকতে পারি তাহলে এই অবৈধ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। এই আন্দোলনে বিএনপি, গণতন্ত্র মঞ্চ,১২ দল, জামায়াত নাকি ভিপি নুর/গণঅধিকার পরিষদ নেতৃত্ব দিচ্ছে সেটার উত্তর না খুঁজে বরং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে রাজপথে যারা আছে তাদের নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়তে হবে।এই আন্দোলনের মাধ্যমেই ফয়সালা হবে আগামীতে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

গুমের নির্যাতনের স্বীকার হয়ে ফিরে আসা গণঅধিকার পরিষদ এর যুগ্ম-আহবায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান বলেন, আমাকে কেন নির্যাতনের স্বীকার হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাব এর দ্বারা আমাকে ২ দিন গুমের স্বীকার হতে হয়েছিল, নির্যাতনের স্বীকার হতে হয়েছিল। গুমের স্বীকার হওয়া একজন মানুষই বলতে পারে সেই সময় তাকে কতটা নির্যাতনের স্বীকার হয়। তাকে কতটা টর্চারের মধ্য দিয়ে যাইতে হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন,২০২১ সালের ২৭ মার্চ প্রেসক্লাবের সামনে থেকে ধরে নিয়ে যায় শাহবাগ থানায়। সেখানে হাতকড়া বেধে মুখে গামছা ডুকিয়ে চোখে কাঁচা মরিচ দিয়ে নির্যাতন করে এবং যৌনাঙ্গে ইলেক্ট্রনিক শকট দেয়।

গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আবু হানিফ, পাঠান আজহার, সহকারী আহ্বায়ক এডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান,থোয়াইচিং মং চাক,ফাতেমা তাসনিম,সহকারী সদস্যসচিব শেখ খায়রুল কবির,তৌফিক শাহরিয়ার, সদস্য তোফাজ্জল গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব ঈসমাইল হোসন,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান,শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ।