চকরিয়া অফিস : চকরিয়া-পেকুয়ায় আওয়ামী লীগে রাজনৈতিক আদর্শের চেয়েও নিজের স্বার্থসিদ্ধ করার লোক বেশি। অনেকে দলের পদবী বা জনপ্রতিনিধি হয়ে লুটপাট করছেন। বিশেষ করে স্থানীয় সাংসদ উন্নয়নের কথা বলে না, শুধু চিংড়িঘের ও জমি দখল নিয়ে ব্যস্থ সময় পার করছেন। তারা নিজের আখের গোছাতে ব্যস্থ। আজ সোমবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার ফাঁসিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি এসব বলেন।

তিনি আরও বলেন, বর্তমান উপজেলা আওয়ামী লীগের কমিটি দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা যাবে না। হাইব্রিড ও অনুপ্রবেশকারী দলের সাফল্য ধ্বংস করেছেন। এদেরকে দলের নেতাকর্মীরা বিষফোঁড়া বলেই মনে করছেন। দলের ক্লীন ইমেইজের নেতাদের মনোনয়ন দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা সম্ভব। এ অবস্থার জন্য দায়ী হলো, শুদ্ধ রাজনৈতিক চর্চার অভাব। পদ পেতে আজকাল আর দলের আদর্শ বা ত্যাগী নেতা হতে হয় না। সুবিধাবাদী ও চাটুকাররাই সুযোগ সুবিধা বেশি পাচ্ছেন। ফলে ত্যাগীরা অবহেলার শিকার হচ্ছে।

চকরিয়া বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক এএসএম আলমগীর হোছাইনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাহাবউদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক একেএম গিয়াস উদ্দিন, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, আবছার উদ্দিন মাহমুদ, আলমগীর কবির রাজু, সাবেক দপ্তর সম্পাদক আবদুল জলিল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন, বদরখালী আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, মাতামুহুরী আওয়ামীলীগ নেতা ইকবাল দরবেশী, আজম খান, সবুজ।

মতবিনিময় সভায় চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলের ত্যাগী নেতাকর্মীরার অংশগ্রহণ করেন।