সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীবের নির্দেশনায় মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে খুটাখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সজিব। আজ সোমবার (১০ এপ্রিল) খুটাখালী বাজার এলাকায় প্রায় ২ শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সজিব বলেন, উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীবের নির্দেশনায় রোজা উপলক্ষে তার ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও এমনতর মানবিক কাজ করে যাওয়ার জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।
ইফতার বিতরণকালে ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক ইমরান খান, মিজানুর রহমান আকাশসহ ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post Views: 295




