খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলাতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ’র প্রসীত গ্রুুপের দুই কর্মী আটক করেছে নিরাপত্তা বাহিনী। জেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়া থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হচ্ছে-বীরেন্দ্র ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা(৩৬) ও কমল ত্রিপুরার ছেলে দীপু ত্রিপুরা। আটককালে তাদের কাছ থেকে ১টি এলজি লং রাইফেল, ৪রাউন্ড গুলি, ৪টি চাঁদা আদায়ের রশিদ বই এবং ১টি মোবাইল পাওয়া যায় বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৮ এপ্রিল) রাতে সেনাবাহিনী এ অভিযোন চালায়। খাগড়াছড়ি জোন সদর মেজর মো: জোবায়ের মাহমুদ এর নেতৃত্বে একটি বি টাইপ টহল খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় এ অভিযান পরিচালনা করে।

পরে আটককৃত আসামীদের ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্থান্তর করা হয়। সদর থানা পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড কোর্টের ম্যাধ্যমে জেলাকারাগারে প্রেরন করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোছড়ার ইউনিয়নের কুকিপড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে বীরেন্দ্র ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা(৩৬) ও কমল ত্রিপুরার ছেলে দীপু ত্রিপুরা(১৮) আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি লং রাইফেল, চার রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা সোজা-সরল নিরিহ কর্মীকে অহেতুক গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অস্ত্র গুজে দিয়ে মনগড়া সাজানো ও টহল অভিযানকে শ্বৈর(সামরিক) শাসন যেখানে-সেখানে রাষ্ট্র বাহিনী ব্যবহার করা মানবিক অন্যায় ও অবিচারের সামিল বলে আখ্যা করেছেন। খাগড়ছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের ২নং প্রকল্প গাছবান থেকে সেনাবাহিনী কর্তৃক ৯ম শ্রেণীর এক ছাত্রসহ ২জনকে আটকের খবর পাওয়া গেছে।