খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা বৈসু-সাংগ্রাই-বিজু(বৈসাবি) ও বাংলা নববর্ষকে ঘিরে ৯টি উপজেলাতে ব্যাপক প্রস্তুুতি নেওয়া হয়েছে। পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব ‘বৈসাবি’কে ঘিরে খাগড়াছড়ি পার্বত্য জেলার পাহাড়ি গ্রামগুলো এখন সাজ-সাজ রব।

পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলোতে চলছে নানা প্রস্তুুিত চলছে। হাট-বাজারগুলোতে পড়েছে কেনা-কাটার ধুম। খাগড়াছড়ি জেলা ৯টি উপজেলা প্রতিটি জনপদ এখন উৎসবের জোয়ারে ভাসছে।

আগামী ১২ এপ্রিল নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমাদের মূল উৎসব শুরু হওয়ার কথা থাকলেও এপ্রিলের পহেলা প্রথম সপ্তাহ থেকে উৎসব শুরু হয়েছে। গ্রামে গ্রামে চলছে পাহাড়ি জনগোষ্ঠীগুলোর ঐতিহবাহী নানা খেলা-ধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথি আপ্যায়নের চুড়ান্ত প্রস্তুুতি। হাট বাজারগুলোতে চলছে কেনা-কাটা।

এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও প্রতিষ্ঠান পর্যায়ক্রমে আনন্দ র‌্যালী, মারমাদের ঐতিহ্যবাহী ওয়াটার ফেস্টটিবল বা ”রিই আকজা/রিইলং পোয়ে” বা পানি উৎসব ও ত্রিপুরা সম্প্রদায় গড়িয়া নৃত্য’র আয়োজন করেছে। খাগড়াছড়িতে এবার উৎসব মখুর পরিবেশে বৈসাবি পালিত হবে এমনি প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর।

১৯৮৫সাল থেকে খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত চাকমা মারমা ত্রিপুরা তিন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগে ‘বৈসাবি’ নামে এ উৎসব পালন করে আসছে। যা সময়ের ব্যবধানে নিজ নিজ সম্প্রদায়ের লোকদের কাছে ‘বৈসাবি’ শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। ত্রিপুরা, মারমা ও চাকমা সম্প্রদায় তাদের নিজস্ব নামে ‘ত্রিপুরা ভাষায় বৈসুক, মারমা ভাষায় সাংগ্রাই এবং চাকমা ভাষায় বিজু’ নামে এ উৎসব পালন হয়ে থাকে। এ তিন সম্প্রদায়ের নিজস্ব ভাষার নামের প্রথম অক্ষর নিয়ে ‘বৈ-সা-বি’ নামকরণ করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ১১ই এপ্রিল এবং মারমা উন্নয়ন সংসদ উদ্দ্যোগে ১২ই এপ্রিল বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে পুরাতন বছর বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো হবে। ইতি মধ্যে ত্রিপুরা সম্প্রদায়ের গত শনিবার(৮ই এপ্রিল) খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ হতে র‌্যালী শোভা যাত্রা বের করা হয়েছে।

ত্রিপুরা, মারমা ও চাকমা ছাড়াও পার্বত্য চট্টগ্রামে তঞ্চঙ্গ্যা,বম, খিয়াং, লুসাই, পাংখোয়া, ম্রো,খুমি,আসাম, চাক ও রাখাইনসহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলো নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে তাদের ভাষা-সংস্কৃতি ও অবস্থানকে বৈচিত্রময় করে করে তুলতে প্রতি বছর চৈত্রের শেষ দিন থেকে ‘বৈসাবি’ উৎসব পালন করে থাকেন।

বৈসাবি উৎসবের মধ্য দিয়ে পাহাড়ি-বাঙ্গালীর মধ্যে সৌহাদ্যপূর্ন শান্তি-সম্প্রীতি ও ঐক্য আরো সুদৃঢ় হোক এই প্রত্যাশা সকলের।