রংপুর প্রতিনিধি: সাংবাদিক সত্য প্রকাশের সাহসী কন্ঠ। সমাজের সকল অনিয়ম অত্যাচার ও সত্য ঘটনা সাংবাদিকরা সবার সামনে তুলে ধরেন। কোন একজন সাংবাদিককেও ছোট করে দেখবার সুয়োগ নেই। যার যার অবস্থান থেকে সত্য প্রকাশ করবেন। আজ রবিবার (০৯ এপ্রিল) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপত্বিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা কালীন সময়ে সারা বিশ্ব বিপর্যস্ত হয়ে পরেছে তার প্রভাব এখনো বিদ্যমান। প্রধানমন্ত্রী এই সমস্যা মোকাবেলায় দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। করোনা কালীন সময়ে দেশের কৃষক, চাকুরিজীবী, ব্যবসায়ী সবার অবস্থা যখন খারাপ হয়ে পরেছিল প্রধানমন্ত্রী তখন শ্রমিকদের একাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে সাহায্য করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নিত হতে যাচ্ছে। আমরা যদি আশে পাশের দেশগুলোর দিকে তাকাঁই ভারত থেকে বাংলাদেশ সাতটি সূচকে এগিয়ে আছে। পাকিস্থান আমাদের দেশের কোন সূচকের আশে পাশেই নেই। অর্থনীতিতে আমরা যেভাবে এগিয়ে গেছি এটা তাদের কাছে স্বপ্ন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, উন্নত জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কাহারো ক্ষতি হয় এমন কাজ করা যাবে না। কাজ করলে সমালোচনা থাকবে তাই এই সমালোচনা গ্রাহ্য না করে সমাজের উন্নয়নের জন্য কাজ করতে হবে। দেশটাকে সুন্দর ভাবে গঠে তুলতে সবাইকে একতা বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এরপর মন্ত্রী রংপুর জেলার উত্রিশ জন সংবাদকর্মীর মাঝে চেক বিতরণ করেন।