নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ রবিবার (০৯ এপ্রিল) দুপুর ২টায় চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ এলাকা হতে ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রিফাত হোসেন প্রঃ সাফাত (২৬) ও মোঃ সালমান (২৮)।

সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন দি ক্রাইমকে জানান, পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ রিফাত হোসেন প্রঃ সাফাত (২৬) পিতা-মোঃ কাজিম আলী প্রঃ কাইজ্জা মিয়া, মাতা-রহিমা বেগম, স্থায়ী সাং-দড়ি সোনাকান্দা, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ ও মোঃ সালমান (২৮) গ্রেফতার, পিতা-মৃত ইসমাইল মিয়া, মাতা-হালিমা বেগম, স্থায়ী সাং-সোনাকান্দা, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জকে চার হাজার পিস ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এই বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।