চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুপ্রস্তাবে বকাটে ছেলের কথা রাজি না হওয়া আক্রমণের শিকার হয় সুরাইয়া ( ১৮) ও তার পরিবার।
সুরাইয়া সাংবাদিকদের জানান, সুরাইয়া ও তার বোনসহ পেটের দায়ে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আমান গন্ডা জেম ফ্যাক্টরিতে চাকরি করে।কিছু দিন যাওয়ার পর শালু কিয়া গ্রামের রমিজ উদ্দিন ও নাজিম, রিয়াজ ও আহসানসহ কয়েকজন মিলে সুরাইয়া ফ্যাক্টরিতে যাওয়ার সময় খারাপ প্রস্তাব দেয়। এই ভাবে প্রতিদিন সুরাইয়াকে বিভিন্ন খারাপ ভাষা ব্যাবহার করে আসছে।
সুরাইয়া প্রতিবাদ করায় সুরাইয়া ও সুরাইয়ার স্বামীকে মারধর করে ও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে বিবাদী গংরা। পরবর্তীতে আশেপাশের লোকজন এসে সুরাইয়াকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করাহয়। সুরাইয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়েষ করে। অভিযোগ করেও প্রশাসনের সহযোগিতা এখনো পর্যন্ত পায়নি বলে জানান বাদীপক্ষ।
এই অভিযোগকে কেন্দ্র করে বিবাদী গন পনরায় বাদীর বাড়িতে ডুকে সুরাইয়া ও তার পরিবারের উপর হামলার চালায় বিবাদী গং। বর্তমানে সুরাইয়া চাকরিতে যেতে পারছেনা বলে জানান বাদী পক্ষ।
সুরাইয়া আরও জানান,বিবাদী গন আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে । তাই আমরা আরেকটি অভিযোগ করে আসছি থানায়। দুইটি অভিযোগ করার পরেও প্রশাসন কোনো ভূমিকা নেননি।
এলাকাবাসি এ প্রতিবেদককে জানান, বিবাদীগন সকলে মাদক ব্যাবসায়ী। ওরা মাদক ব্যবসায় করে কোটি কোটি টাকা বানিয়েছে। ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেও কোনো লাভ হবেনা। মাদক ব্যাবসায়ীদের হাত অনেক লম্বা তাই এলাকার মানুষ তাদের ভয়ে কিছু বলেনা।এলাকাবাসির দাবি প্রশাসন যেনো মাদক ব্যাবসায়ীদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়।তাদেরকে আইনের আওতায় আনলে ফ্যাক্টরির চাকরি জীবি মেয়েরা শান্তিতে ফ্যাক্টরিতে যেতে পারবে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আসামীদেরকে আইনের আওতায় আনা হবে।



