চকরিয়া অফিস : বালু বাণিজ্যে চুক্তিকৃত ঘুষের টাকা আদায়ের বিষয় নিয়ে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বনকর্মী ও বালু ব্যবসায়ীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে ডুলাহাজারা বাসস্ট্যান্ড সংলগ্ন হাইস্কুল গেইটে ঘটনাটি ঘটে।

ফাঁসিয়াখালী রেঞ্জ আওতাধীন ডুলাহাজারা বনবিটে কর্মরত ফরেস্ট গার্ড নুর মোহাম্মদ ও বালু ব্যবসায়ী আবদুল হাকিম সোনা মিয়ার মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এনিয়ে সংঘর্ষের আশংঙ্কা বুঝতে পেরে উপস্থিত ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনী কুমার রায় অবশিষ্ট ঘুষের টাকা না নিয়েই বনকর্মী নুর মোহাম্মদের সাথে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

জানা গেছে, সম্প্রতি ডুলাহাজারা বগাচতর মৌজার ধ্বংসাবশেষ মানুষের জমিতে চাষাবাদের প্রস্তুতি নিচ্ছিল। এসময় সেখানে অভিযানে যায় মালুমঘাটস্থ বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ের লোকজন। এদিন বিকেলে চকরিয়া উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ ধ্বংসের অভিযোগে বেশ কয়েক জনকে আইনের আওতায় আনা হয়। এরপর থেকে সেখানকার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও একই ইউনিয়নের বনবিভাগের পাগলিরবীল মৌজায় জব্দকৃত বালু ও পার্বত্য লামা উপজেলাধীন ফাঁসিয়াখালীর মালুম্যা ও বগাইছড়ি এলাকা থেকে অবৈধ বালু পাচার কিছুতেই বন্ধ হয়নি। কয়েকটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সেখান থেকে বালু পাচার অব্যাহত রাখে।

অভিযোগ রয়েছে, স্থানীয় বনকর্মীদের মাসিক চুক্তির ভিত্তিতে ম্যানেজ করে বনভূমির এসব বালু দিবারাত্রি পাচার করে আসছে। এদিকে হাতাহাতির ঘটনায় বালু ব্যবসায়ী আবদুল হাকিম সোনা মিয়া জানান, বালু মহাল থেকে প্রতিদিন চার ট্রাক নিরবিচ্ছিন্নভাবে বালি বের করার মৌখিক চুক্তিতে ডুলাহাজারা বনবিটের দাবীকৃত মাসিক ৮০ হাজার টাকা করে প্রদানের চুড়ান্ত কথা হয়।

সর্বশেষ বিগত দশদিন আগে চুক্তির আগাম ৫০ হাজার টাকা বিট কর্মকর্তা অবনী কুমার রায়ের উপস্থিতিতে ফরেস্ট গার্ড নুর মোহাম্মদকে প্রদান করি। কিন্তু আজ ০৮ এপ্রিল রাতে ডুলাহাজারা বাজারে এসে বিট কর্মকর্তা অবনী ও নুর মোহাম্মদ চুক্তির বাকী টাকা দাবী করেন। তাদের সাথে চুক্তি অনুযায়ী চারটি ডাম্পারের কথা থাকলেও আমার বালু টেনেছে মাত্র তিনটি ডাম্পার। এ বিষয়টি তাদের বুঝিয়ে বলি। একটি ডাম্পারের টাকা কম দিতে চাওয়ায় হঠাৎ তারা দু’জন মিলে আমাকে মারতে আসে। এসময় নুর মোহাম্মদের সাথে আমার হাতাহাতি হয়। তর্কবিতর্ক শুনে আশ-পাশের লোকজন জড়ো হলে আমি সেখান থেকে চলে আসি ও তারা চলে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল মান্নান জানান, রাতের আলো আঁধারীতে অস্পষ্ট ভাবে বোঝা গেছে এরা কিছু একটা নিয়ে তর্ক করছিল। পরে দু’জন হাতাহাতিতে জড়িয়ে পড়লে আমি দ্রুত এগিয়ে গিয়ে তাদেরকে পৃথক করি এবং নিজ-নিজ গন্তব্যস্থলে পাঠিয়ে দিয়েছি।

এ ব্যাপারে জানতে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনী কুমার রায় ও ফরেস্ট গার্ড নুর মোহাম্মদের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। সাংবাদিক পরিচয় দিলে এ বিষয়ে পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।