সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: দুর্যোগ- দূর্বিপাকে আওয়ামীলীগই সব সময় দেশের মানুষের পাশে ছিল। এবারও বৈশ্বিক আর্থিক সংকটের বাস্তবতায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে আওয়ামীলীগ কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আওয়ামীলীগ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাবে। আজ শনিবার (০৮ এপ্রিল) বিকালে সাতকানিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এসব কথা বলেন।
আমিনুল ইসলাম আরও বলেন, যারা দেশকে পর পর ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, সার এবং বিদ্যুতের দাবীতে মিছিল করার অপরাধে গুলি করে কৃষক হত্যা করেছিল, গণতন্ত্রের ধারাবাহিকতা নস্যাৎ করার লক্ষ্যে ২০১৩/১৪ সালে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে ১৬৪ জন নিরপরাধ মানুষ হত্যা করেছিল, দেশের সম্পদ ধ্বংস করেছিল তারা আজ শুধু টেলিভিশন ও মিডিয়ায় সরকারের সমালোচনা চলমান রাখলেও মানুষের পাশে কিন্তু তাঁরা নেই। তারা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্রের লিপ্ত। তাদের অপ রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার জন্য জন্য সকলের প্রতি আহবান জানান।
পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আবদুল গফুর লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আসাদ এর সঞ্চালনায় জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে বক্তব্য দেন, কুতুবউদ্দিন চৌধুরী, এডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, এড.প্রদীপ কুমার চৌধুরী, এ কে আজাদ, জসিম উদ্দিন, মো.শাহজাহান, মুজিবুর রহমান, মিয়া মো.ফারুক, সাইদুর রহমান দুলাল,তৈয়বুল হক বেদার, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসেন চৌধুরী, নঈমুল হক চৌধুরী, এস এম আজিজ ও তোফাজ্জল চৌধুরী তুহিনসহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ।
উল্লেখ্য, আমিন এর আগে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় ৬হাজার পরিবারের মাঝে নিজ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেন। আজ (শনিবার) আরো ১হাজার পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হলো।




