চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : মায়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) অস্ত্র সরবরাহকারীর মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার (০৬ এপ্রিল) ভোর ৬টার দিকে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো.মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০) ও মো. এনামুল হক (৩৮)। তারা সবাই চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের এলাকার বাসিন্দা বলে জানান র‌্যাব। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার র‌্যাব ১৫ মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ‌র‌্যাব ১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

তিনি আরও বলেন, এ অভিযানে তাদের কাছ থেকে একটি দু’নলা বন্দুকসহ ৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রয়ের নগদ এক লক্ষ পাঁচ হাজার সাতশত টাকা, ব্ল্যাংক চেক, এটিএম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব অধিনায়ক আরও বলেন, তারা পরস্পর যোগসাজকে দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে দীর্ঘদিন যাবত অস্ত্র সরবরাহ করে আসছে এই চক্রটি।

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।