বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান নির্বাহী প্রকৌশলীর দপ্তর,বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এলজিইডি কর্তৃক বান্দরবান জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাসিক পর্যালোচনা জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অংশীজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকেলে কামরুল ইসলাম সিদ্দিকী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র প্রকৌশলী জামাল উদ্দিন, সহকারী প্রকৌশলী জয় সেন,এলজিইডি সদর উপজেলা,উপ-সহকারী প্রকৌশলী আমানুর রহমানসহ এলজিইডি বান্দরবান এর সিনিয়র সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হকসহ ঠিকাদার সংগঠনের নেতৃবৃন্দ,গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।




