লিটন কুতুবী, কুতুবদিয়া: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে কুতুবদিয়ায় দুঃস্থ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদের পক্ষে ৩০ বিজিবি রামু ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসীমউদ্দীন আজ বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে কুতুবদিয়া উপজেলা পরিষদ কম্পাউন্ডে তিনশত অসহায় দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেন।
উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা, সহকারী কমিশনার ভূমি জজ মিত্র চাকমা,উপজেলা প্রকৌশলী মোঃ কপিল উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এস,কে, লিটন কুতুবীসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির মুজিব শত বর্ষ উপলক্ষে প্রায় দুই শত গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরসহ দুই শত জমি উপহার দেয়া লোকজনের নিকট ও এলাকার হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।




