নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগাড়া উপজেলার ইউএনও আজগর আলী লিটল কতৃক “লিটল সেইন্টস” স্কুল কতৃপক্ষকে “যেমন খুশী তেমন সাজ” প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রীর জন্য যে শোকজ নোটিশ দিয়েছে তা তার ক্ষমতার অপব্যবহার। এটা ‘child exploitation’এর সামিল এবং অপরাধও বটে।
ফুলের মত সুন্দর ও নিষ্পাপ এই মেয়েটি এখন মানসিক আতংকে জর্জরিত। সম্প্রতি নড়াইলের লোহাগাড়া উপজেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তার “লিটল সেইন্টস” স্কুলের পক্ষে ড্রেস এজ ইউ লাইক বা যেমন খুশী তেমন সাজ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের উপর মারাত্মক বিপদ ডেকে এনেছে।
ছাত্রীটি নিজের ইচ্ছায় বা বান্ধবীদের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মত করে সাজ নিয়ে ওই প্রতিযোগীতায় উপস্থিত সকলের নজর কাড়ে। সবার পক্ষেতো আর খালেদা জিয়া সাজা সম্ভব নয়। সেই গায়ের রঙ, সার্বিক রূপ বা সৌন্দর্য,ব্যাক্তিত্ব সব কিছু মিলে হয়ত তার প্রতিবিম্ব হতে পেরেছে। আর পত্রিকা বা ফেসবুকে ছবি দেখেই যে কেউ চোখ বুজে বলে দিতে পারে মেয়েটির কোন প্রাইজ পাওয়া উচিৎ কিন্তু আশ্চর্য হলেও সত্য যে ফল হয়েছে তার উলটো।
কেন এই ছাত্রী খালেদা জিয়ার সাজ নিয়ে প্রতিযোগিতায় নেমেছে এজন্য লোহাগাড়া উপজেলার ইউএনও আজগর আলী লিটল সেইন্টস স্কুল কতৃপক্ষকে শোকজ তথা কারণ দর্শাও নোটিশ দিয়েছে ! বিএনপি নেত্রী খালেদা জিয়ার নাম উল্লেখ করা না হলেও চিঠির ভাষা ও বক্তব্যে তা বুঝতে অসুবিধে হয়না কারণ এ পোষাক নাকি ঐ অনুষ্ঠানে ও জাতীয় আদর্শের পরিপন্থী।
ফেসবুকে আপলোড করা ছবিতে দেখা গেছে, একই অনুষ্ঠান বা বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অনুকরণ করেও অনেক প্রতিযোগী সাজ নিয়েছে কিন্তু কোন শোকজের পরিবর্তে হয়ত প্রাইজ ও জিতে নিয়েছে। কিন্তু এই ছাত্রীর কি অপরাধ? স্রেফ বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার অবয়ব।
সরকারী কথেক অতি উৎসাহী আমলা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তেল মারতে গিয়ে নিজেদের আজান্তে প্রধানমন্ত্রীকে যে দেশের মানুষের কাছে সমালোচিত করছে তা বুঝতেছেনা। সারাদেশে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী জামাত-বিএনপি ঘরনার হাইব্রিড নেতা ও সরকারী আমলারা সুকৌশলে নৌকার তলা ছিদ্র করছে।ফলে মানসিকতা বা মাইন্ডসেট যা গোটা দেশটিকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। উর্ধতন কতৃপক্ষ বা স্বয়ং প্রধানমন্ত্রীকে খুশী করে উপর ওঠার একটি প্রচেষ্টা মাত্র।
কয়েক বছর আগে উত্তর বংগের এক ইউএনওকে পুলিশ এসকর্টে কোর্টে হাজিরা দিতে হয়েছে কারণ যে অংকন প্রতিযোগিতায় একটি শিশু বঙ্গবন্ধুর ছবি এঁকে ১ম পুরস্কার পেয়েছিল সেটা নাকি সঠিক ছবি হয়নি এবং কমিটির চেয়ারম্যান তথা ইউএনও র বিরুদ্বে এক প্রভাবশালী স্থানীয় উকিল ও আওয়ামী লীগার মামলা দিলে কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয়।
এটাই যদি হয় বাংলাদেশ তাহলে দেশটার ভবিষ্যৎ কি কিন্তু একটু পরেই হয়ত দেখা যাবে দু’একজন বিষোদগার করা শুরু করে বলবে এটাই ঠিক, এই স্বাধীন দেশে, এই মুক্তিযুদ্বের দেশে, এই চেতনার দেশে কেন খালেদা জিয়ার সাজ নিবে, সাজ হবে শুধু একটা।




