নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী রেঞ্জ কর্তৃক বিপুল পরিমান বিবিধ জ্বালানী বোঝাই জীপগাড়ী আটক করেছে। আজ মঙ্গলবার (০৪ এপ্রিল) গভীর রাতে সড়কে টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জীপগাড়ীটি আটক করা হয়।
হাটহাজারী রেঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো: সাইফুল ইসলাম দি ক্রাইমকে জানান, হাটহাজারী উপজেলার মন্দাকীনি বিট এলাকায় বনজদ্রব্য বোঝাই ১ টি জীপগাড়ী আসলে সংকেত দিয়ে থামানো হয়। ঐ জীপগাড়ী নং-চট্টগ্রাম খ- ১২৫৬ দেখে তল্লাসী করে কোন বৈধ কাগজ পত্র ও চলাচল পাস না পাওয়ায় প্রায় ২০০ ঘনফুট বিবিধ জ্বালানী বোঝাই গাড়িটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, গাড়ীর চালক ও হেল্পার দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল হাটহাজারী রেঞ্জ হেফাজতে রাখা হয় এবং এ ব্যাপারে যথাসময়ে বন মামলা দায়ের করা হয় ।
Post Views: 277




