প্রেস বিজ্ঞপ্তি: একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (০৫ এপ্রিল) শিল্পীর জন্মস্থান বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যাগে শিল্পীর বাস্তুভিটায় তাঁর সমাধি ও প্রতিকৃতি ভাস্কর্য চত্বরে সকাল ১০টায় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী পুত্র শ্রী বাবুল জলদাস, সভাপতি প্রণব রাজ বড়ুয়া, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য-১৯১১ সালের ১ অক্টোবর বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাস বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারীয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে

ঢোলবাদনের নৈপূর্ণতা সৃষ্টি করে ২০০২ সালের ৫ এপ্রিল মৃত্যু বরণ করেন। তিনি ২০০১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন।