চকরিয়া অফিস : লোহার সিট ভর্তি দুটি ট্রাক গাড়ি লুটের সময় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। লোহার সিট গুলো মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্রে বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করতে চট্টগ্রাম থেকে আনছিলেন।গতকাল শনিবার গভীর রাত দেড়টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিমবড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় পৌছলে ডাকাতির কবলে পড়ে।

স্থানীয়রা জানান, দুই চালক লোহার সিট ভর্তি দুইটি ট্রাক গাড়ি মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রে নিয়ে যাচ্ছিলো। চালকরা ট্রাক গাড়ি নিয়ে রাত দেড়টার দিকে চকরিয়া উপজেলার পশ্চিমবড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় পৌছলে সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা একদল সশস্ত্র ডাকাতদল সড়কে বেড়িকেট সৃষ্টি করে। একপর্যায়ে ডাকাতের দল দুই চালককে অস্ত্রের মুখে জিম্মী করে গাড়ি দুইটি সড়ক থেকে দরবেশকাটা উচ্চ বিদ্যালয় মাঠের দিকে নিয়ে যায়। সেখানে চালককের কাছে থাকা চারটি মোবাইল ও ১৮হাজার টাকা লুট করে তারা। পরে ট্রাকে থাকা লোহার সিট গুলো নিয়ে যাওয়ার চেষ্ঠা করলে গাড়ির চালকরা গাড়ি ডাকাতি হচ্ছে বলে শোর চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে।

ওইসময় স্থানীয় লোকজনের বাধার মুখে ডাকাতের সটকে পড়ে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌছে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করে। তারা হলেন, পশ্চিমবড়ভেওলা ৭নং ওয়ার্ডের বাজারপাড়ার আবদুল কাদেরের পুত্র মোহাম্মদ হৃদয় (১৯) ও ইলিয়াছের পুত্র মো. সামিম (১৯)।

চকরিয়া থানার এসআই রাজিব সরকার জানান, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রের দুটি ট্রাক ভর্তি লোহার সিট ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা লুট করার সময় জনতা এগিয়ে আসলে বাধার মুখে পালিয়ে যায় তারা। পরে লুট হওয়া চালকের ৪টি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। লোহার সিট ভর্তি ট্রাক গুলো উদ্ধার করা হয়েছে।

এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া দুটি ট্রাক সহ মালামালও উদ্ধার করা হয়। এঘটনায় ডাকাতির মামলা রুজু করা হয়েছে। অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।