প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে গতকাল শুক্রবার (৩১ মার্চ) বিকাল ৩২ তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবন মিলনায়তনে সমিতির সাবেক সভাপতি ও হাসপাতাল কমিটির চেয়ারম্যান মরহুম আবু আলম চৌধুরীসহ সমিতির মরহুম মুরুব্বি ও নেতৃবর্গের ইছালে সওয়াবের উদ্দেশে খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। বেলা আড়াইটা হতে হাফেজ ও ছাত্রবৃন্দ কুরআন খতম করেন।
দোয়া ও ইফতার মাহফিলে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি জয়নুল আবেদীন জামাল এর সভাপতিত্বে সমিতির সাধারণ মোহাম্মদ শাহাদাত হোসেন হিরোর পরিচালনায় মরহুম আবু আলম চৌধুরীর স্মৃতিচারণ ও আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আবদুল করিম, ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল ড. মোহাম্মদ রেজাউল কবির ও এ বি এম আমিন উল্লাহ নুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ আবদুল করিম, ভাইস চেয়ারম্যান মেসবাহ উদ্দীন জঙ্গী চৌধুরী, সদস্য মোহাম্মদ মুসলিম চৌধুরী ও মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, হাসপাতাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. এমদাদুল ইসলাম, নির্বাহী পরিষদের সহ-সভাপতি মহিউল ইসলাম মহিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন খান ও নাছির উদ্দিন এবং মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ও মরহুম আবু আলম চৌধুরীর ছোট ছেলে আলম ইশরাক চৌধুরী প্রমুখ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হাসপাতাল কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম খান, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ ও সদস্য মোঃ মোজাম্মেল হক চৌধুরী, নির্বাহী পরিষদের সহসভাপতি মুঃ মোহসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক, অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), যুগ্ম সাধারণ সম্পাদক মাহ্মুদ সালাহ্উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. আনিচ উল মাওয়া (আরজু), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সাহিত্য ও সেমিনার সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, দপ্তর সম্পাদক আজম উদ্দীন তালুকদার, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য শফিকুর রহমান শফিক, মোঃ তানভীর খান, মোহাম্মদ আব্দুল হালিম, আবরাজ নুরুল আলম, মোঃ গিয়াস উদ্দীন, মোহাঃ আবু নাসের তালুকদার, মোহাং বদিউল আলম, সাবেক মানব সম্পদ উন্নয়ন সম্পাদক জনাব মোঃ শাহাজাহান মন্টুসহ উল্লেখযোগ্য সংখ্যক জীবন সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিফতাহুল আবরার। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতারি বিতরণ করা হয়




