লিটন কুতুবী: চিকিৎসারত অবস্থায় ১১দিন পর ব্যবসায়ী খোরশেদ আলম চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে গতকাল শুক্রবার (৩১ মার্চ) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।সে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারাকাটা গ্রামের আবদুর রহমানের পুত্র খোরশেদ আলম।
জানা গেছে, দোকানের মালামাল বাকিতে নিয়ে টাকা না দেয়ায় গত ১৮ মার্চ পাওনা টাকা খোঁজে একই এলাকার তারেক নামের এক যুবক থেকে। তাতে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী খোরশেদ আলমকে দুইদিন পর মিজ্জির পাড়া ঝাউবাগান এলাকায় ডেকে নিয়ে লোহার রড,কিরিচ, দেশীয় ধারালো অস্ত্রের আঘাত করে গুরুতর জখম করে। এলাকার লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষনিক কুতুবদিয়া সরকারী হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হলে রোগীর অবস্থা আশংকাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে সিট খালি না থাকায় তাৎক্ষনিক চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে অজ্ঞান অবস্থায় ভর্তি করে।
হাসপাতালে ১১ দিন চিকিৎসারত অবস্থায় শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে ঘটনার বিষয়ে নিহত ব্যবসায়ী খোরশেদ আলমের পিতা আবদুর রহমান বাদি হয়ে গত ২২ মার্চ কুতুবদিয়া থানায় ৬ জনের নামসহ অজ্ঞাত ৭ জন রয়েছে বলে উল্লেখপূর্বক মামলা রুজু করে ।
ঘটনার বিবরণে জানা গেছে , গত ২০ মার্চ রাত ৯টায় কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মিজ্জির পাড়ার ঝাউবাগান এলাকায়। আসামী একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ তারেক দীর্ঘদিন ধরে ব্যবসায়ী খোরশেদ আলমের দোকান থেকে বাকিতে মালামাল নেয়। ব্যবসায়ী খোরশেদ আলম তারেকের নিকট থেকে গত ১৮ মার্চ বাকি টাকা চাওয়ায় এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। তারেক ক্ষিপ্ত হয়ে দুই দিন পরে পরিকল্পিতভাবে খোরশেদ আলমকে টাকা দেয়ার কথা বলে মোটোফোনে কল করে ডেকে নিয়ে মিজ্জর পাড়া এলাকার বেড়িবাঁধের পাশে ঝাউ বাগানে নিয়ে জাহাঙ্গীরের পুত্র মোহাম্মদ তারেক,আবু তৈয়বের ছেলে মোহাম্মদ আরিফ, ইদ্রিচ, শাহাবুদ্দিন, জাহাঙ্গীর আলম, আবদুল খালেকসহ আরো ৭ জন মিলে ধারালো অস্ত্র কিরিচ,দা,লোহার রড দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে।
এক পর্যায়ে ব্যবসায়ী খোরশেদ আলম মাটিতে পড়ে যায়। সন্ত্রাসীরা খোরশেদ আলম মারা গেছে মনে করে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পথচারী মোহাম্মদ গিয়াস উদ্দিন চরের মধ্যে আহত খোরশেদ আলমকে দেখে তার বাড়িতে খবর দিলে আত্নীয় স্বজন ঘটনাস্থলে এসে খোরশেদ আলমকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ২০ মার্চ রাত ১০ টায় কুতুবদিয়া সরকারি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রক্তক্ষরণ বন্ধ করার জন্য মাথায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ রাতে এম্বুলেন্স যোগে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পৌছলে তখন আই,সি,ইউতে সিচ খালি না থাকায় তাৎক্ষনিকভাবে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের আই,সি,ইউতে ভর্তি করে।



