প্রেস বিজ্ঞপ্তি: বোয়ালখালীতে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা আগামী ৫, ৬, ৭ জানুয়ারি ২০২৩ইং ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাহী কর্মকর্তা মো. মামুন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকের সাথে পৃথক পৃথকভাবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ মতবিনিময় করে করেছেন।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এম. এম. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হারুন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা, বীর মুক্তিযোদ্ধা মো. এয়াকুব মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুম, সাংবাদিক আবুল ফজল বাবুল, সাংবাদিক রবিউল প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ৫-৭ জানুয়ারি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে আগামী প্রজন্মের নিকট একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের কর্মকান্ডের স্মৃতি তুলে ধরার আহ্বান জানান।




