লোহাগাড়া প্রতিনিধি: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে লোহাগাড়ায় ৮ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৮ জন দরিদ্র মহিলাকে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।আজ সোমবার (০২ জানুয়ারী) সকালবেলা সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে হুইল চেয়ার ও ঋণ প্রদান করা হয়।
উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশগড়ব সমাজসেবায় এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লোহাগাড়ায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ্। উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ সভার আয়োজন করা হয় বিআরডিবি হলরুমে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, সহকারী কশিনার (ভূমি) মোহাম্মদ শাহ্জাহান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আরমান বাবু রুমেল ও লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
উপজেলা সমাজসেবা অফিস সহকারী রিদুওয়ানুল করিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার নাছির উদ্দীন, মৎস্য কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক, লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দীন, প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম ও দপ্তর সম্পাদক রায়হান সিকদারসহ সমাজসেবা বিভাগের সাথে সংশ্লিষ্ট নারী ও পুরুষ। আলোচনা সভায় বক্তারা মানবকল্যাণে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমসমূহ তুলে ধরেন। আলোচনা সভার পূর্বে এক র্যালী বের করা হয়।




