জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধিঃ লামা রাবার ইন্ডাস্ট্রির রাবার বাগানে জোরপূর্বক ঘর নির্মানের চেষ্টায় পুলিশের বাঁধা। নতুন মামলার নাটক সাজাতে পহেলা জানুয়ারি রাতের আঁধারে মাংকম ম্রো গং নিজেরাই নির্মানাধিন ঘরের কাঠ খুটি ভেঙ্গে দিয়ে ইস্যু সৃষ্টির পায়তারা করছে বলে জানাগেছে।

লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর লীজ প্রাপ্ত ভূমিতে অস্ত্র মহড়া দিয়ে ঘর নির্মানের পায়তারা চলছে। গত ৩১ ডিসেম্বর লামা রাবার ইন্ডাস্ট্রির উপ ব্যবস্থপক কর্তৃক এক লিখিত অভিযোগে এমন তথ্য মিলেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দায়ের করা অভিযোগে প্রকাশ, দেশীয় অস্ত্র, বন্দুক নিয়ে জোরপূর্বক রাবার প্লট নং ১০৫৫/১৫, ২০০৭/৮ অংশে অবস্থিত ২০১৩ সালের রাবার নার্সারী, আম বাগান ও ২০২১ সালের রাবার বাগানে অনুপ্রবেশ করে ৩টি বসতঘর নির্মান করে জায়গা দখলের পায়তারা করছে।

জবর দখলকারীরা হলো,লাংকম ম্রো, পিতা-কাইচং ম্রো, যোহন ম্রো, পিতা-রিংরং ম্রো উভয় সাং- লাংকম কারবারি পাড়া ও রেংয়োং ম্রো, পিতা-মৃত চিত্ত রঞ্জন ম্রো, সাং-রেংয়েং ম্রো কারবারি পাড়া সহ আরও অজ্ঞাত নামা ২০/২৫ জন।

লামা রাবার ইন্ডাস্ট্রির লোকজন ঘর নির্মানের বাধা দিলে, দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে তাদেরকে ধাওয়া করে। ওই সময় জবর দখলকারী ভূমি সন্ত্রাসীরা ইন্ডাস্ট্রির লোকজনকে হত্যা করার হুমকি দেয়। তারা হুমকি দিয়ে জানায়, সেখানে আরেকটি পাড়া বানাবে। এই ঘটনার পরপরই, অবৈধ অনুপ্রবেশ ও জোর পূর্বক জায়গা দখলের প্রচেষ্টা বন্ধের জন্য আইনের আশ্রয় নেন, ইন্ডাস্ট্রির উপ ব্যবস্থাপক।

পহেলা জানুয়ারি সেখানে পুলিশ গিয়ে জবর দখল করে ঘর নির্মানে বাঁধা দেয়। এদিকে গভীর রাতে লাংকম ম্রো গং নিজেদের করা নির্মাধির ঘর ভেঙ্গে দিয়ে নতুন ইস্যু তৈরির চেষ্টা করে আবারো লামা রাবার ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ষড়যন্ত্র করার কৌশল করছে বলে জানাগেছে। প্রসঙ্গতঃ বিগত কয়েক মাস আগেও এই চক্রটি কয়েক দফা হামলা চালিয়ে লামা রাবার ইন্ডাস্ট্রির বাগানের ১০ হাজারেরও বেশি রাবার চারা গাছ কেটে ফেলেছিল।

অস্ত্র মহড়া দিয়ে ইন্ডাস্ট্রির ভূমিতে জোর করে একটি স্কুল ঘর নির্মানের পায়তারা করেন। তারও ক’বছর আগে নানান ছলছুতায় আরো ২টি পাড়া নির্মান করেছিল ইন্ডাস্ট্রির লীজ প্রাপ্ত ভূমিতে। সর্ব শেষ জোর করে স্কুল নির্মান ও রাবান বাগানের ১০/১২ হাজার চারা কর্তনের বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু আইন আদালতের তোয়াক্কা না করে তারা তাদের মতন জবরদস্তি করে চলছে।