এম, আনোয়ারুল হক,আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা তৈলারদ্বীপ নাগরিক কমিটির উদ্যোগে গত শনিবার বিকেলে নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও আরামিট গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আলমগীর চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। নাগরিক সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী।
নাগরিক কমিটির সভাপতি ক্যাপ্টেন নুর মোহাম্মদ এর সভাপতিত্বে জয়নাল আবেদিন হেলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বৈরাগ ইউনিয়ন চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, আনোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরী ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল, হাইলধর ইউনিয়ন চেয়ারম্যান কলিম উদ্দিন, জুইদন্ডি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, সেলিম মামুন, জাহাঙ্গীর আলম, আবু হানিফ, মহিলা নেত্রী পারভিন হাবিব, যুবলীগ নেতা আলী আব্বাস, সোহরাবুল আলম মিরাজ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম, সারোয়ার মেম্বার, আয়ুব মেম্বার, আনোয়ারা বেগম আনু, নাসির মেম্বার, আবুল হোসেন, আবুল বশর,দেলোয়ার হোসেন , পেয়ারু, সোহেল, জমির, শাহিন, গিয়াস,রহিম, ও আকাশ প্রমুখ।
সংবর্ধিত এস এম আলমগীর চৌধুরী ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আনোয়ারার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে ভূমিমন্ত্রীকে আবারো আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয় করতে হবে।
Post Views: 360




