আনোয়ারা প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনেই উৎসবে আনোয়ারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। আজ রবিবার (০১ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দিত । বই বিতরণ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে আনোয়ারা মডেল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছার, বিটন চন্দ্র দেব, আনোয়ারা মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মামুনুর রশিদ, প্রধান শিক্ষক এসএম জয়নুল আবেদীন, বিদ্যালয়ের শিক্ষা অনুরাগী সদস্য মোঃ আলী আব্বাস , সহকারী শিক্ষক সোমা গুহসহ অন্যান্যরা।
এদিকে আনোয়ারা পশ্চিমচাল ইসলামিয়া কামিল/ এম এ মাদ্রাসার কর্তৃক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।
উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, অধ্যাপক আব্দুর শুক্কুর, অধ্যাপক মাওলানা মইনুদ্দিন ও মাওলানা আশেকুর রহমান সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
Post Views: 280




