কক্সবাজার জেলা প্রতিনিধি: আগামীর উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হলো আজকের নতুন প্রজন্ম। আর এই প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে বর্তমান সরকারের এক অনন্য অবদান হলো বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া। আজ রোববার (০১জানুয়ারি)সকালে সারাদেশের মত কক্সবাজারেও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব ২০২৩ উদযাপনকালে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ কথা বলেন।
এ সময় কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিভীষণ কান্তি দাশ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নাসির উদ্দীন, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ স্কুলসমূহের প্রধান শিক্ষক,প্রধান শিক্ষিকা ও অন্যান্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।