ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন দুই মাদরাসা শিক্ষার্থী। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি পরিবারের সদস্যরা। এই ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীদের একজন উপজেলার সোহাগী ইউনিয়নের ছোট তারাকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে তামিম মিয়া (১৪)। তিনি স্থানীয় ইসলামপুর মাদরাসার ছাত্র। অপরজন সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের উমর ফারুকের ছেলে রিসান মিয়া (১৩)।

এদিকে সন্তানরা নিখোঁজ হওয়ার পর থেকেই দুই পরিবারের সদস্যদের দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়। সন্তানদের খুঁজে না পেয়ে অসহায় হয়ে পড়েছেন তাদের বাবা- মা।

খোঁজ নিয়ে যানা গেছে, চলতি বছরের ১৫ আগস্ট মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় তামিম। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে গত ২১ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। নিখোঁজ হওয়ার দেড়মাস পার হয়ে গেলেও তামিমের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ তামিমের মা খালেদা বেগম বলেন, ‘ছেলেকে প্রায় দুই মাস ধরে এক নজর দেখতে না পারায় বুকের ভেতরটা হাহাকার করছে। রাতে ঘুম হয় না। কেউ দরজায় নক করলে তামিম এসেছে ভেবে দৌঁড়ে যাই। আমি আমার ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা চাই।’

অপর দিকে ২১ আগস্ট সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে গিয়ে আর ফিরে আসেননি রিসান। দু’দিন খোঁজার পর ছেলেকে না পেয়ে গত ২৩ আগস্ট ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন রিসানের বাবা।

নিখোঁজ রিসানের বাবা উমর ফারুক বলেন, ‘আমার ছেলেকে পাগলের মতো খুঁজছি। জানি না কোথায় আছে, কেমন আছে? ছেলেকে সুস্থ্য অবস্থায় ফিরে পেতে আমি সরকারের কাছে সহযোগিতা চাই।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, মাদরাসা পড়ুয়া দুই ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেছেন তাদের পরিবার। পুলিশের পক্ষ থেকে সন্ধান চেয়ে নিখোঁজ দুই ছাত্রের ছবিসহ দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। এছাড়াও ছেলে দুটির সন্ধানে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালাচ্ছে পুলিশ সদস্যরা।