রংপুর ব্যুরো: রংপুর নগরীর ৩৩ নং ওয়ার্ডে মা মিষ্টান্ন ভান্ডারের কারখানা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে তা বিক্রি করা হচ্ছে সুন্দর ডেকোরেশন করা মাহিগঞ্জেরর দোকানে।
আজ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার কারখানার ছানার পানির প্রচুর গন্ধের কারণে পাশের বাড়ির ( উজ্জ্বল চন্দ্র) নামে এক যুবক প্রতিবাদ করায়, তাকে বাড়িতে একা পেয়ে সুবাস চন্দ্র সরকার ও তার ছেলে বৈশাখ চন্দ্র সরকার মিলে মারধর করে্। এতে উক্ত ঘটনায় আহত হয়েছে উজ্জ্বল চন্দ্র।
পাশের বাড়ির লোকজনেরা জানায়, বেশ কয়েরবার মিষ্টির কারখানায় নোংরা পরিবেশ ও গন্ধের কথা তবে মা মিষ্টান্ন ভান্ডের মালিক তেমন কোন গায়ে লাগাইনি । এমন নোংরা কারখানা কারণে আজ থেকে প্রায় ৬ মাস আগে ভোক্তা অধিদপ্তর অভিযান চালায় এবং বেশ কিছু অর্থ জরিমানা করে। ভোক্তা অধিদপ্তর ৩ মাস সময় দিয়ে ছিল তবে আজ অবদি কারখানার কোন পরিবর্তন করে নাই।
এবিষয়ে ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিষ্টি তৈরি করার ছানায় পানিতে বেশ গন্ধ সৃষ্টি হয়। যা পরিবেশ দূষিত করে এবং পরিবেশবান্ধব নয়। এর আগেও তাকে কয়েকটি রিং বসানোর জন্য অবগত করা হলেও তিনি তা না করে কারখানা পরিচালনা করছে। এবিষয়টি নিয়ে প্রতিবাদ করায়, উজ্জ্বল চন্দ্রকে মারধর করেন।




