রংপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আদর্শ ও ত্যাগের প্রতীক। বঙ্গবন্ধুর চিন্তা চেতনা ছিল এদেশের নিরীহ-নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার আদায়। বঙ্গবন্ধু দেশকে শোষকের হাত থেকে রক্ষা করার জন্যই আজ মানুষ মাথা উচু করে বাঁচতে শিখেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের চার ভাগের তিন ভাগ সময়ই কাটে কারাগারে বসে। নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে বাঙ্গালি জাতিকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু সন্ত্রাসী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে নির্মম ভাবে হত্যা করে। আজ রোববার (২৫ সেপ্টেম্বর)  দুপুরে রংপুর কারমাইকেল কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস, শেখ কামাল ছাত্রাবাসের শুভ উদ্বোধন এবং অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশ সেবায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার স্বপ্নকে বুকে ধারণ করে দেশ সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। যারা এদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই শেখ হাসিনা কে হত্যার জন্য গ্রেনেড হামলার মত নীল নক্শা তৈরিতে লিপ্ত হয়েছিল। তাই আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে এই সন্ত্রাসবাদি শক্তিকে প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু ও সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। তিনি দেশের মানুষের অন্তরের ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। দেশকে উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম, রংপুর, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মোঃ নূরেআলম মিনা বিপিএম(বার), পিপিএম(সেবা), রংপুর, রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, প্রফেসর মোঃ রোজাইন উপাধ্যক্ষ, কারমাইকেল কলেজ রংপুর প্রমুখ বক্তব্য রাখেন।